চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনায় কে জড়িত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 08, মে 2024
in বিনোদন
A A
র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনায় তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। এবার ঠিক একই ধরনের ঘটলো জনপ্রিয় কানাডিয়ান র‍্যাপার ড্রেকের বাড়িতে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে কানাডার টরোন্টোয় র‌্যাপার ড্রেকের বাড়ির বাইরে চলেছে গুলি। যে ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তার অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। তবে এই ঘটনায় ড্রেক সুরক্ষিত আছেন বলেই জানা গেছে।

বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ। সেই সঙ্গে হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। গুলির ঘটনার পর থেকে নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ।

টরন্টোর পুলিশ ইন্সপেক্টর পল ক্রাওকেজি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, হামলায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনা নিয়ে ড্রেকের বক্তব্য পাওয়া যায়নি।

কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র‌্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত। লামার তার গানের ড্রেকের সমালোচনা করেন। তখনই শুরু হয় তুলকালাম। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার।

এখানেই শেষ নয়, র‌্যাপার কেন্ড্রিক লামারের দাবি ড্রেক, এক সন্তানের বাবা সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।

৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে গায়কের।-বিবিসি

Tags: ড্রেকর‍্যাপারলিড বিনোদনসংগীতসিনেমাহামলা
Previous Post

আল্লুর খ্যাতির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশী

Next Post

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

Next Post
উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

মেট গালা অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল নারী, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'মেট গালা'র মঞ্চে ‘ফুল কুমারী’, অবাক নেটিজেনরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT