চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লুর খ্যাতির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 08, মে 2024
in বিনোদন
A A
দুই পুরুষ আলোচনা করছেন, একে অপরের সাথে হাসিমুখে মিটিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালের ৮ মে জনপ্রিয় নির্মাতা সুকুমারের নির্দেশনায় ‘আরিয়া’ সিনেমা দিয়ে দক্ষিণী চলচ্চিত্রে পথচলা শুরু করেছিলেন সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার (৮ মে) সেই সিনেমার ২০ বছর পূর্তি!

সেই সিনেমায় চমৎকার অভিনয় করে সবাইকে চমকে দেন আল্লু। সিনেমাটি বক্স অফিসেও দারুণ সফলতা পায়। শুধু তাই নয়, অভিনয় জীবনের এই প্রথম সিনেমা দিয়েই তারকাখ্যাতি পেয়ে যান আল্লু অর্জুন।

‘আরিয়া’তে শুধু অভিনয় নয়, আল্লু অর্জুনের নাচে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে ‘আ আন্তে আমলাপুরম’ গানে। তবে এখানেই শেষ নয়। ‘আরিয়া’র পর আল্লু অর্জুন বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন। সব চরিত্রের সঙ্গেই বেশ সাবলীল ছিলেন এই অভিনেতা।

‘হ্যাপি’ সিনেমাতে কলেজ শিক্ষার্থী, ‘ভারুডু’তে সৈনিক, ‘বদরিনাথে’ বাইক রেসার, ‘জুলাই’তে ওয়েডিং প্ল্যানার, ‘ইদ্দারামমাইলাথো’তে রকস্টার, ‘ইয়েভাডু’তে গ্যাংস্টার, ‘সন অব সত্যমূর্তি’তে প্রেমিক, ‘না পেরু সুরিয়া না ইলু ইন্ডিয়া’তে সৈনিকসহ আরও নানামুখী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সেই সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের সেরা অভিনেতার পুরষ্কার জিতেছেন। যা তার খ্যাতি ও জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে আল্লু অর্জুনের এই জনপ্রিয়তা অংশীদার তিনি একা নন। তার এই খ্যাতির পেছনে অবদান রয়েছে আরেকজনের। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ‘পুষ্পা’ খ্যাত এই তারকা।

সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেন, ”আমার জীবনে যদি এমন একজন ব্যক্তি থাকে, যিনি আমার জীবনকে সবচেয়ে বেশি পরিবর্তন করেছেন, তবে সেটি সুকুমার স্যার। আমি যদি দুই বা ত্রিশ বছর পর আমার জীবনের দিকে ফিরে তাকাই এবং বলতে হয়, ‘আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব কে ফেলেছে, তবে আমি বলবো সুকুমার স্যার। তার সাথে আমার মেলামেশা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তিনি আমাকে দূরবর্তী জঙ্গল থেকে এনে একটি ট্র্যাকে রেখেছিলেন। যার শুরুটা হয়েছিল ‘আরিয়া’ সিনেমার মধ্য দিয়ে। তাইতো এই সিনেমাটি আমার কাছে এতটা বিশেষ”।

‘আরিয়া’র প্রথম কিস্তির সাফল্যের পর ‘আরিয়া টু’ তেও একসঙ্গে কাজ করেছিলেন আল্লু অর্জুন ও সুকুমার। যেটিও হিটের তালিকাতে নাম লিখিয়েছিল। এবার মুক্তির অপেক্ষায় আল্লু-সুকুমারের ‘পুষ্পা টু’। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: আরিয়াআল্লু অর্জুনদক্ষিনী তারকাপুষ্পাসিনেমাসুকুমার
Previous Post

কেরেম শালোম ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল

Next Post

র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনায় কে জড়িত?

Next Post
র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনায় তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনায় কে জড়িত?

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT