চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে স্কটিশ লেবার পার্টি সাময়িক বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী

 স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি। তবে, দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।

সোমবার ২৯ সেপ্টেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন। তিনি এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান। এছাড়াও তিনি মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফয়সল চৌধুরীকে সাময়িক বহিস্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিস্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।

স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের সম্পূর্ণ বিশৃঙ্খলার প্রমাণ। যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।

পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা গভীরভাবে উদ্বেগজনক।

বিবিসি স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, “আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।”

লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে “যথেষ্ট তদন্তের প্রয়োজন” আছে এবং তদন্ত চলাকালীন ফয়সল চৌধুরী বহিষ্কার থাকবেন।

Previous Post

শারদীয় দুর্গোৎসবে মহাঅষ্টমী, কুমারী পূজায় মুখর মণ্ডপগুলো

Next Post

শক্তিশালী বৃষ্টি বলয় আবারও সক্রিয়, টানা বৃষ্টি কয়েকদিন

Next Post
আকাশে ঘন কালো মেঘ, প্রবল বৃষ্টির সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী বৃষ্টি বলয় আবারও সক্রিয়, টানা বৃষ্টি কয়েকদিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'ভারতের এখনও আশা হাসিনা দেশে ফিরবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হয়ে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT