চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারদীয় দুর্গোৎসবে মহাঅষ্টমী, কুমারী পূজায় মুখর মণ্ডপগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শারদীয় দুর্গোৎসবে কুমারী পূজার আনন্দময় মুখর মণ্ডপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সারাদেশের পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষ হওয়ার পর পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা।

আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার প্রথা অনুসারে, আজ ভোর থেকে অনুষ্ঠিত হচ্ছে সন্ধিপূজা। সকাল ৯টার দিকে শুরু হবে কুমারী পূজা, যেখানে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করছেন ভক্তরা। এরপর দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। হিন্দুশাস্ত্র মতে, এক থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে। শ্রী রামকৃষ্ণের বাণী অনুসারে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়, আর মাতৃরূপ উপলব্ধিই কুমারী পূজার উদ্দেশ্য।

শাস্ত্রমতে, বয়স অনুসারে কুমারীর নাম ও দেবীর রূপ ভিন্ন ভিন্ন নামে পরিচিত—এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভাগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুজ্বিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোতে রুদ্রানী, বারোতে ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দতে পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে অন্নদা। নির্বাচিত কুমারীকে ভোরে গোসল করিয়ে নতুন পোশাকে সজ্জিত করা হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে দেবীরূপে অলংকৃত করে ষোড়শোপাচারে (ষোলো উপাদানে) পূজা করা হয়। এসময় ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং দেবীস্তুতিতে মুখর থাকে পূজামণ্ডপ।

অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটব্যাপী এই পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়েই দেবী দুর্গার হাতে মহিষাসুর ও শ্রী রামের হাতে রাবণ বধ হয়েছিল। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজার মাধ্যমে এবং এটি দুর্গাপূজার অন্তিম দিন হিসেবেও বিবেচিত। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

Tags: কুমারী পূজাশারদীয় দুর্গোৎসব
Previous Post

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের ৮৩ বছরের বৃদ্ধসহ গ্রেপ্তার ৬৪

Next Post

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি

Next Post
বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে স্কটিশ লেবার পার্টি সাময়িক বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি

আকাশে ঘন কালো মেঘ, প্রবল বৃষ্টির সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী বৃষ্টি বলয় আবারও সক্রিয়, টানা বৃষ্টি কয়েকদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT