চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান ও গরুর মাংসের মিশ্রণে নতুন চাল আবিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পিঙ্ক রঙের ভাতের পোলাও একটি সাদা বাটিতে পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার বিজ্ঞানীরা পরিবেশের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব মোকাবেলার একটি নতুন উপায় খুঁজে পেয়েছেন। বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রচুর চাষের জমি প্রয়োজন। তবে সেই চাহিদা পূরণে বিজ্ঞানীরা একটি নতুন হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন যা ধানের ভেতরে গরুর মাংসের সমন্বয়ে গঠিত।

এনডিটিভি জানিয়েছে, ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ার সোহেয়ন পার্কের নেতৃত্বে এক গবেষণায় সম্পূর্ণ নতুন ধরনের খাবারটি আবিষ্কার করা হয়। সম্প্রতি ম্যাটার জার্নালে প্রকাশিত হয় গবেষণাটি। গবেষণায় বলা হয়েছে, ল্যাব-কালচারড খাবারটি দেখতে মাংসের কিমা এবং ভাতের এক অদ্ভুত সংমিশ্রণের মতো, তবে পুষ্টিতে সমৃদ্ধ। বিজ্ঞানীরা গোলাপি রঙের এই খাবারটিকে বলছেন, মাংসযুক্ত চাল।

সোহেয়ন পার্ক বলেছেন, কোষ-কালচারড প্রোটিন চাল থেকে মানুষের প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার কথা ভাবুন। ভাতে ইতিমধ্যেই উচ্চমাত্রায় পুষ্টি উপাদান আছে। কিন্তু প্রাণিসম্পদ থেকে কোষ যুক্ত করে এই পুষ্টি উপাদানকে আরও বাড়িয়ে তোলা যায়। যদিও এর উৎপাদন একটু শ্রমসাধ্য, তবে এটি একদিন খাবারের চাপ কমাতে পারে।

গবেষণা দলটির ভাতকে বেছে নেওয়ার কারণ হলো, এটি মানুষের খাদ্যতালিকার অন্যতম প্রধান একটি খাদ্য। এতে ৮০ শতাংশ স্টার্চ, ২০ শতাংশ প্রোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে।

হাইব্রিড ধান কীভাবে তৈরি হলো?
গবেষণার জন্য, বিজ্ঞানীরা প্রথমে ধানের দানার ওপর মাছের জেলটিন এবং এনজাইমের একটি প্রলেপ দেন যাতে কোষগুলো সেলুলার উপাদানের পরিমাণ বাড়াতে পারে এবং চালের ভেতরে থাকতে পারে। তারপরে তারা গরুর পেশী এবং চর্বিযুক্ত স্টেম সেল যুক্ত ধানের বীজ ১১ দিনের জন্য একটি পেট্রি ডিশের ভেতরে বড় হওয়ার জন্য রেখে দেন।

এরপর দলটি ধানের গঠন এবং পুষ্টি উপাদান নিয়ে পরীক্ষা করে। তারা দেখতে পান, গরুর মাংস এবং চালের মিশ্রণে তৈরি হাইব্রিড খাবারটি নিয়মিত চালের চেয়ে শক্ত। তারা আরও দেখতে পান, নতুন চালে উল্লেখযোগ্যভাবে নিয়মিত চালের তুলনায় ৮ শতাংশ বেশি প্রোটিন এবং ৭ শতাংশ বেশি চর্বি রয়েছে।

Tags: খাবারচালধানবিজ্ঞানীভাতমাংসহাইব্রিড
Previous Post

রোহিত-জাদেজার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

Next Post

বার্বিল্যান্ডে হারালেন জিমি, গ্রেটার প্রসঙ্গ তুললেন রায়ান!

Next Post
জিমি ও রায়ান হাসিমুখে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্বিল্যান্ডে হারালেন জিমি, গ্রেটার প্রসঙ্গ তুললেন রায়ান!

বৈঠকে বসে বিশ্ব নেতারা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ট্রাম্পের থেকে বাইডেনকে বেশি পছন্দ করে: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT