চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-জাদেজার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ও জাদেজা মাঠে কথা বলছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টির শুরুতে তিন টপঅর্ডারকে হারিয়ে খাদের কিনারায় ঝুলছিল ভারত। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলেন অধিনায়ক রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরিও পেয়েছেন দুজনে। তাদের লড়াকু ইনিংস ও অভিষিক্ত সরফরাজ খানের ওয়ানডে মেজাজের ফিফটিতে বড় সংগ্রহের পথে ছুটছে ভারত।

রাজকোটে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা ১১০ রানে ও কুলদীপ যাদব ১ রানে ব্যাটে নামবেন।

ইনিংসের শুরুর দিকেই উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারের পঞ্চম বলে ২২ রানে যশ্বী জয়সওয়াল ফিরে যান। ১০ বলে ১০ রান করেন। এক ওভার পরেই রানের খাতা খুলে আউট হন শুভমন গিল। দাঁড়াতে পারেননি রজত পতিদারও। ১৫ বলে ৫ রান করে ফিরে যান নবম ওভারে।

৩৩ রানে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত। চতুর্থ উইকেট জুটিতে জাদেজাকে নিয়ে হাল ধরেন রোহিত। দুজনে মিলে ২০৪ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে তোলেন। ২৩৭ রানে মার্ক উডের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে রোহিত ফিরে গেলে জুটি ভাঙে। তার আগে অবশ্য ১৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। ১৪টি চার ও তিন ছক্কায় ১৯৬ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন।

রোহিত শর্মা ব্যাটিং করে জাদেজার সেঞ্চুরির উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিষিক্ত সরফরাজ খান

পরে জাদেজার সঙ্গে দুরন্ত জুটি গড়েন অভিষিক্ত সরফরাজ খান। দুজনে মিলে ১১০ বল খেলে ৭৭ রান যোগ করেন। ৩১৪ রানে রান আউট হয়ে ফিরে যান সরফরাজ। তার আগে ফিফটি পূর্ণ করে অভিষেক রাঙান এই ব্যাটার। ৯টি চার ও এক ছক্কায় ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি।

কুলদীপ যাদবকে সঙ্গী করে শতক পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ১৯৮ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। পরে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে ভারত।

প্রথম দিনে ইংল্যান্ডের মার্ক উড তিনটি এবং টম হার্টলি একটি উইকেট নেন।

Tags: ইংল্যান্ডউডজাদেজাভারতভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

টুথপেস্ট ও হ্যান্ডওয়াশে বিপদজনক রাসায়নিক, ক্যান্সারের ঝুঁকি!

Next Post

ধান ও গরুর মাংসের মিশ্রণে নতুন চাল আবিষ্কার

Next Post
পিঙ্ক রঙের ভাতের পোলাও একটি সাদা বাটিতে পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান ও গরুর মাংসের মিশ্রণে নতুন চাল আবিষ্কার

জিমি ও রায়ান হাসিমুখে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্বিল্যান্ডে হারালেন জিমি, গ্রেটার প্রসঙ্গ তুললেন রায়ান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT