চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়া থানা থেকে স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:07 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চকরিয়া থানা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ২১ আগস্ট রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম চেকসহ নগদ দুই লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নির্দেশে দুর্জয়কে থানা হেফাজতে রাখা হয়। রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে হাজতে দরজার গ্রিলে নিজের শার্ট গলায় পেঁচানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার।

তিনি জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রাতে আমরা এএসপি সার্কেলসহ অভিযানে ছিলাম। সকালে হাজতে দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Tags: ঝুলন্ত মরদেহ উদ্ধার
Previous Post

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার: নিহত ৪

Next Post

গাজা দখল পরিকল্পনায় সম্মতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু

Next Post
বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখল পরিকল্পনা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা দখল পরিকল্পনায় সম্মতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT