চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার: নিহত ৪

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
2:58 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকারের ঘটনা, নিহত ৪. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকার

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছে। একই সময়ে লরির নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী এবং তারা চালকসহ একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উপজেলার হোসেনপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারকারী পুলিশের সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে বারোটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পিছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে দুপুর সাড়ে বারোটায় দুর্ঘটনা ঘটলেও দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে দুর্ঘটনাকবলিত লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
Previous Post

অস্ত্রোপচারে তারুণ্য ধরে রেখেছেন রোনালদো?

Next Post

চকরিয়া থানা থেকে স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চকরিয়া থানা. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়া থানা থেকে স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখল পরিকল্পনা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা দখল পরিকল্পনায় সম্মতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT