চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে পিছিয়ে থেকেও আশাবাদী নায়িকা সায়ন্তিকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 04, মে 2026
in বিনোদন
A A
নায়িকা সায়ন্তিকা ভোটের ফলাফল নিয়ে আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের গণনা চলছে। টানটান উত্তেজনাময় পরিবেশ সর্বত্র। সকাল থেকেই টিভির সামনে বসে পড়েছেন আপামর জনগণ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি।

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। এই বছর তিনি সজল ঘোষের বিরুদ্ধে লড়াই করেছেন। এখনও পাওয়া খবর অনুযায়ী, ভোটের গণনায় পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা। কিন্তু তারপরেও জয় নিয়ে আশাবাদী অভিনেত্রী।

সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, ‘সব ভালো হবে। ভালোর সঙ্গে সব সময় ভালোই হয়। খুব ভালো হবে রেজাল্ট। দাঁড়াও এখনো অনেক সময় আছে। দু তিন ঘন্টা পেরোতে দাও। সব ভালো হবে।’

এরপর কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে সায়ন্তিকা বলেন, ‘যুদ্ধ করতে এসেছি মনে হচ্ছে। ভোট উৎসবের থেকেও যেন মনে হচ্ছে এটা যুদ্ধ ক্ষেত্র। এতগুলো সাজোয়া গাড়ি যদি কাশ্মীরে থাকতো তাহলে অঘটনগুলো ঘটতো না। যাই হোক ওরা ওদের ডিউটি করছে। ঠিক আছে।’

২০২৪ সালের উপনির্বাচনেও ওই একই কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সায়ন্তিকা। ওই বছর ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এই বছরেও তৃণমূলের প্রার্থী হয়েই লড়াইয়ে নেমেছেন সায়ন্তিকা।

Tags: ভোট
Previous Post

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’, অংশ নেবে ১৫ হাজার সেনা, ১০০ যুদ্ধবিমান

Next Post

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

Next Post
নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী নির্যাতনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT