চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 04, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দলীয় কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ভিডিওবার্তা দিয়ে আমরা বাঘের বাচ্চার মতো লড়ব বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ (৪ মে) সোমবার দুপুর ১টা ৪ মিনিটে ফেসবুকে ভিডিও বার্তায় প্রাথমিক ফলাফলে কোথাও কোথাও পিছিয়ে থাকায় হতাশ হয়ে কর্মীদের ভোটগণনা কেন্দ্র থেকে ফিরে না আসার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সূর্যাস্তের পরই তৃণমূল জিতবে। মনখারাপ নয়।

তিনি বলেন, এটা বিজেপির প্ল্যান। প্রথম দু’-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু’-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার চলছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে।স্যার-এর নাম করে যে সব আসন জিততে পারে, সেই সব দখল করেছে। এখনও আমরা যে সব আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।

কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টকে বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ‘ওয়েট অ্যান্ড ওয়াচ।

ভিডিও বার্তায় সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।

এদিকে, বিভিন্ন আসনে প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত কোন দল কত আসন পায়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভোটগণনা এখনও চলছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Tags: তৃণমূলমমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

Next Post

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

Next Post
শিক্ষকের মুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

বৃহৎ সমুদ্রবাহী জাহাজের ছবি, শান্ত সমুদ্রে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT