চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সৌদি সামুদ্রিক সামরিক জোটের সদস্যদের একত্রিত হওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে নতুন একটি সামুদ্রিক সামরিক জোট গঠন করা হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত রাখা।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটটি যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের জন্য একটি প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সদস্য দেশগুলো সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথগুলো সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হুথি বিদ্রোহীদের একাধিক হামলার কারণে বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা বেড়েছে। সংকীর্ণ এই প্রণালিতে সামান্য বিঘ্নও বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিয়াদে জোট গঠনের বৈঠকে বিশ্বের ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। চুক্তিতে স্বাক্ষরকারী ১৪টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরাস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে এবং ভবিষ্যতে আগ্রহী অন্যান্য দেশও এতে যুক্ত হতে পারবে।

চুক্তিতে বলা হয়েছে, এই সামরিক জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা এবং নিয়মিত সামুদ্রিক মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে। তাদের মতে, আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

Tags: ১৪ দেশসৌদি আরব
Previous Post

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

Next Post

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

Next Post
মসজিদে প্রার্থনারত মুসল্লিরা, ধর্মীয় অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ও একটি নোটিশ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT