চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ও একটি নোটিশ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের পর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ৪ সহকারী প্রক্টর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রক্টরের দায়িত্ব ছাড়ার আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করে।

এদিকে বুধবার জারি করা পৃথক দুটি অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নতুন প্রক্টর এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ মে ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের অংশ হিসেবে ১৬ মে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। ফলে টানা দুই মাস ১৩ দিন অফিসটি বন্ধ ছিল।

অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের পর বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা খুলে দেন।

Tags: অব্যাহতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহকারী প্রক্টর
Previous Post

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

Next Post

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Next Post
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের লোগো, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

খুলনা শহরের একটি বাস টার্মিনাল বা স্টেশন, কিছু মানুষ চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT