চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
5:25 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দূতাবাসের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দূতাবাসের মিশন উপ-প্রধান আবুল হাসান মৃধা বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের মহান বিজয়ের পরিপূর্ণতা পেয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন তখন বাংলাদেশের আপামর মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসে। সমগ্র জাতি সেদিন আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি।”

বাংলাদেশি প্রতিনিধিরা সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুল হাসান মৃধা বলেন, স্বাধীন বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র গঠনের কাজ নিয়োজিত হন। জাতির পিতা মাত্র তিন বছর সাত মাস দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি আধুনিক রাষ্ট্র তথা সোনার বাংলা গঠনের সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এ সময়ের মধ্যে তিনি দেশের প্রথম সংবিধান প্রণয়ন করেছিলেন।

মিশন উপ-প্রধান বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সামগ্রিক উন্নয়ন অব্যাহত রেখেছেন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছেন। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দূতাবাসের মিশন উপ-প্রধান আবুল হাসান মৃধা।

দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে এবং জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Tags: সৌদি আরব
Previous Post

বাণিজ্যের সুযোগ থাকায় অনেক দেশের কর্তৃপক্ষ বাংলাদেশে আসছেন: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

খুলনায় জাল নোট তৈরির কারখানা: গ্রেপ্তার ২

Next Post
জাল নোট তৈরির কারখানার সন্দেহে গ্রেপ্তার ২ ব্যক্তি, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় জাল নোট তৈরির কারখানা: গ্রেপ্তার ২

হৃত্বিক ও সাবা বিয়ের পিঁড়িতে বসছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক-সাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT