চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় জাল নোট তৈরির কারখানা: গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in খুলনা, জনপদ
A A
জাল নোট তৈরির কারখানার সন্দেহে গ্রেপ্তার ২ ব্যক্তি, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার খুলনার আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে  র‍্যাব ৬ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে র‍্যাব -৬ এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে একথা জানান র‍্যাব -৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ।

তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে  জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এমন তথ্য পেয়ে আমার তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় সোমবার গোপন খবরের ভিত্তিতে জানতে পারি জাল টাকা তৈরি চক্রের সদস্যরা নগরীর আড়ংঘাটা এলাকায় অবস্থান করছে। পরে দুপুর ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মো. সাইফুল জামান ও মো. জাহিদুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় তাদের ভাড়া করা বাড়ি থেকে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মোট ১৪ লক্ষ ৮৩ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ ২ টি প্রিন্টার,১ টি মেশিন, জাল নোট তৈরির ডাইস ৭ টি, ২ টি ফেভিকল আঠা, ১ টি হেয়ার ড্রায়ার, ৩০০ পিছ জলছাপ সম্বলিত কাগজ, কালার ফুলের সিল ২০ টি, বিভিন্ন কালারের তরল রঙ ২০টি ও জাল নোট তৈরির ২ কাটুন সাদা কাগজ উদ্ধার করা হয়।

চক্রটি বিশেষ করে বাণিজ্য মেলা ও কোরবানির সময় গরুর হাটকে টার্গেট করে ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে  ।

উদ্ধার হওয়া জাল নোট ও গ্রেপ্তার হওয়া আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tags: খুলনাজাল নোট
Previous Post

সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Next Post

বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক-সাবা

Next Post
হৃত্বিক ও সাবা বিয়ের পিঁড়িতে বসছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক-সাবা

বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৩ সেঞ্চুরি হয়ে গেল কোহলির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT