চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত যদি যুদ্ধ ঘোষণা করে, পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের নেতারা শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাক সংবাদ চ্যানেল জিও টিভির সাথে কথা বলেছেন। ছবি: সংগৃহীত

ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া চুক্তিতে কৌশলগত পারস্পরিক সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ ন্যাটো-এর অনুচ্ছেদ ৫-এর সঙ্গে এই চুক্তির তুলনা করেন, যেখানে বলা হয়েছে একটি সদস্য দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর হামলা হিসেবে বিবেচিত হবে।

তবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তিটি আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, তাহলে আমরা যৌথভাবে প্রতিরোধ করব।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, আমাদের এই চুক্তিকে কোনো আক্রমণের উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা নেই।তবে যদি কোনো পক্ষ হুমকির মুখে পড়ে, তখন এই চুক্তি কার্যকর হবে বলেও জানান তিনি।

পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানের পারমাণবিক ক্ষমতাও এই চুক্তির আওতায় থাকবে। যদিও পাকিস্তানের পারমাণবিক নীতিতে বলা হয়েছে, এই অস্ত্র শুধু ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য সংরক্ষিত। তবুও তিনি বলেন, এই চুক্তির আওতায় আমাদের সক্ষমতা সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় তার পরমাণু স্থাপনাগুলিতে আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দিয়েছে এবং কখনও কোনো চুক্তি লঙ্ঘন করেনি।

একজন উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষামূলক চুক্তি, যা সব ধরনের সামরিক উপকরণকে অন্তর্ভুক্ত করে।

এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাম্প্রতিক রিয়াদ সফরের সময় সই হয়। চুক্তির একটি মূল ধারায় উল্লেখ আছে, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন পুরো দুই দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।

এই চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত সরকার জানিয়েছে, এটি দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার একটি আনুষ্ঠানিক রূপমাত্র এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি একদিকে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেবে, অপরদিকে সৌদি আরবকে একটি ‘পারমাণবিক প্রতিরক্ষা ছাতা’ দেবে।

এতে পশ্চিম এশিয়ার একমাত্র পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ ইসরায়েলও উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরানও এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে বলে ধারণা করা হচ্ছে।

Tags: পাকিস্তানভারতসৌদি আরব
Previous Post

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

Next Post

সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেলো ব্র্যাক ব্যাংক

Next Post
ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিকে সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেলো ব্র্যাক ব্যাংক

আওয়ামী শাসনে অর্থনীতি ভেঙে পড়েছে, পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার. Channel i News - চ্যানেল আই নিউজ

'আওয়ামী শাসনে অর্থনীতি ভেঙে পড়েছে, পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT