চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী শাসনে অর্থনীতি ভেঙে পড়েছে, পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী শাসনে অর্থনীতি ভেঙে পড়েছে, পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের ‘স্বৈরাচারী’ শাসনে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তিনি দাবি করেন, এ সময়ের মধ্যে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনায় ড. মঈন খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি তখনই মূল্য পাবে, যখন তা মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে। আজ দেশের গরিব মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। তারা এখনো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়। এমন রাজনীতি মূল্যহীন।

তিনি অভিযোগ করেন, পদ্মা সেতু প্রকল্পের টাকাও লুটপাট হয়েছে। সরকারের লোকজন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অথচ বিদেশে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, তা দিয়ে প্রায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে। তবে কেউ কখনো তাকে দুর্নীতিবাজ বা অসৎ বলতে পারেনি। আমাদের সমাজে প্রকৃত উন্নয়ন আনতে হলে আগে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

Tags: অর্থনীতিবিএনপিস্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
Previous Post

সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেলো ব্র্যাক ব্যাংক

Next Post

টেজাবের বর্ষপূর্তিতে পর্দায় সালমান!

Next Post
চ্যানেল আই অনলাইন এর বর্ষপূর্তি উদযাপন, সালমানের উপস্থিতিতে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেজাবের বর্ষপূর্তিতে পর্দায় সালমান!

নারী ক্রিকেট নির্বাচক সালমা, বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দলের নির্বাচক হলেন সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT