চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে কেউ সহায়তা করলে নিষেধাজ্ঞা: রুবিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কোনো দেশ সহায়তা করলে তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর ভারত-ইরান বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বুধবার এ সতর্কবার্তা দেন তিনি।

কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম সম্মেলনের সাইডলাইনে মোদি ও পেজেশকিয়ানের বৈঠক হয়। এরপর ভারত ও ইরান একটি বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

তবে মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমি মনে করি না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হয়েছে।’

তিনি বলেন, প্রতিটি দেশ নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং অনেক দেশ ইরান সরকারের সঙ্গে যোগাযোগ রাখে। এমনকি যুক্তরাষ্ট্রও বিভিন্ন আলোচনার ক্ষেত্রে ইরানি সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

রুবিও বলেন, কোনো দেশ যেন ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা না করে। একই সঙ্গে তেহরানকে রাজস্ব আয়ের নতুন ব্যবস্থা তৈরিতে সহযোগিতা না করারও আহ্বান জানান তিনি।

রুবিওর দাবি, ইরান সেই অর্থ সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারে। কোনো দেশ এমন সহযোগিতা করলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানান তিনি।

ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান রুবিও।

তেহরানের ওপর চাপ প্রয়োগের প্রধান হাতিয়ার হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে রুবিও বলেন, প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে।

তিনি অভিযোগ করেন, ইরান তাদের আর্থিক সম্পদ দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় না করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যবহার করছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬নরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীমার্কো রুবিওযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়সতর্কবার্তা
Previous Post

মুসিয়ালার শেষ পরিস্থিতি সম্পর্কে যা বললেন বায়ার্ন কোচ

Next Post

স্বজনের খোঁজে ‘নিখোঁজদের দেয়ালে’ ভিড় নেপালিদের

Next Post
ছবি: সংগৃহীত

স্বজনের খোঁজে ‘নিখোঁজদের দেয়ালে’ ভিড় নেপালিদের

যে আফসোসে এখনও অনুতপ্ত কারিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT