চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে আফসোসে এখনও অনুতপ্ত কারিনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

একদিকে কাপুর পরিবারের মেয়ে, অন্যদিকে পতৌদি পরিবারের বউমা দুই পরিচয়েই ব্যাপকভাবে পরিচিত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে তার পরিচিতি পাওয়ার পরিধি এখানেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে তার সফলতা মনে রাখার মতো। কিন্তু এতকিছুর পরেও একটি বিষয় নিয়ে এখনো আফসোস হয় অভিনেত্রীর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে স্বীকার করেন, খুব কম বয়সে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য ভালো করে পড়াশোনা করা হয়নি তার। আর ঠিক এই কারণেই নিজের দুই সন্তানকে পড়াশোনার জন্য বারবার উৎসাহিত করেন তিনি। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে তিনি যে অনুতপ্ত একথাও বারবার স্বীকার করেন অভিনেত্রী।

কারিনা বলেন, ‘আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। এই ব্যাপারটা আমার মনের বহুদিন থেকে গেছে। সুযোগ থাকা সত্ত্বেও আমি সিনেমাকে প্রাধান্য দিয়েছিলাম এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাইনি। আমি জানি এটা শুনে অনেকেই মজা করতে পারে কিন্তু আমি নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, ‘পড়াশোনা শেষ করতে না পারার জন্য আমার ভীষণ আফসোস হয় আর তাই আমি চাই আমার ছেলেরা পড়াশোনা নিয়ে এগিয়ে যাক। যখন ইউনিসেফ ভারতের তরুণীদের শিক্ষায় সহযোগিতা করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে তখন আমি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবেছিলাম কারণ আমি নিজে পড়াশোনা শেষ না করার আফসোস সারাজীবন বয়ে চলেছি।’

জেপি দত্তের ‘রিফিউজি’ ছবির মাধ্যমে কারিনা বলিউডে আত্মপ্রকাশ করেন, যা ২০০০ সালের ৩০ জুন অভিষেক বচ্চনের বিপরীতে মুক্তি পায়। ছবিটির শুটিংয়ের সময় তার বয়স ছিল ১৯ এবং মুক্তির কিছুদিন পরেই তিনি ২০ বছর পূর্ণ করেন। কাপুর ও বচ্চন পরিবারের ঐতিহ্যের কারণে এই ছবিটি কারিনা ও অভিষেক উভয়েরই প্রথম সিনেমা ছিল।

Tags: কারিনা কাপুর খান
Previous Post

স্বজনের খোঁজে ‘নিখোঁজদের দেয়ালে’ ভিড় নেপালিদের

Next Post

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্নপ্রায় শকুন বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন

Next Post

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্নপ্রায় শকুন বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন

লক্ষ্মীপুরে ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT