চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পোশাক ছিঁড়ে যা করলেন সামান্থা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 26, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিয়ের অনুষ্ঠানে দম্পতির সুন্দর পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। দক্ষিণী আচার ও খ্রিস্টান রীতিনীতি মেনে বিয়ে হয় তাদের। কিন্তু বিয়ের পর থেকে বাড়তে থাকে জটিলতা। শেষমেষ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দু’পক্ষই।

তবে বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা বিভিন্ন সময় কথাবার্তায় বুঝিয়ে দেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী শোভিতা ধূলিপালা ও সামান্থার প্রাক্তন স্বামী নাকি জঙ্গলে বেড়াতে গিয়েছেন। শোভিতার দেওয়া ছবি ঘিরে এমনই জল্পনা নেট মাধ্যম জুড়ে। এর মাঝেই নিজেই নিজের বিয়ের পোশাক ছিঁড়ে ফেললেন সামান্থা। কেন এমনটা করলেন, সেই যুক্তি নিজেই দিয়েছেন অভিনেত্রী।

সাদা নেটের গাউন। তাতেই ফুলের নকশা করা। এমন পোশাক পরে নাগাকে বিয়ে করেন সামান্থা। কিন্তু সেই পোশাককেই ছিঁড়ে নতুন করে তৈরি করলেন সামান্থা। জামাকাপড়ের অপচয় বন্ধ করতেই এমন উদ্যোগ নাকি অভিনেত্রীর। সাদা বিয়ের গাউনকে কেটে বানিয়েছেন কালো রঙের ককটেল ড্রেস।

সেই পোশাক পরেই সম্প্রতি একটি অনুষ্ঠানে যান তিনি। অবশ্য শুধু সামান্থা নন, আলিয়া ভাট থেকে আনুশকা শর্মা অনেকেই সম্প্রতি জামাকাপড়ের অপচয় বন্ধের কথা বলছেন।পুরানো পোশাককে নতুনভাবে তৈরি করার স্বপক্ষে যুক্তি দিয়ে অভিনেত্রী বলেছেন, আমার মনে হয়, প্রকৃতির স্বার্থেই আমাদের সকলের এ বার এগিয়ে আসা উচিত। কারণ, প্রকৃতিকে আর অবহেলা করার জায়গায় আমরা নেই।

আমি আমার পুরনো একটা পোশাককে নতুন করে তৈরি করেছি। আমি গত কয়েক বছর নিজের যাপনের ক্ষেত্রে যে পরিবর্তন এনেছি তাতেই বুঝেছি, যে কোন জিনিসের অপচয় বন্ধ হওয়া উচিত। আপনারাও এগিয়ে আসুন।’- এনডিটিভি

Tags: তারকানাগা চৈতন্যবলিউডসামান্থা রুথ প্রভু
Previous Post

মাঠ সংকট, দেশের মাটিতে সাফ আয়োজন নিয়ে শঙ্কা

Next Post

নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে: শেখ পরশ

Next Post
শেখ পরশের বক্তৃতা, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে: শেখ পরশ

স্প্যানিশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিষেধাজ্ঞায়’ পড়তে পারে স্প্যানিশ ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT