চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 26, এপ্রিল 2024
in রাজনীতি
A A
শেখ পরশের বক্তৃতা, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আজকে দেশে-বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার (২৬ এপ্রিল) তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে একযোগে সুপেয় পানি সরবরাহ ও সচেতনতামূলক লিফলেট এবং কয়েকশত ছাতা বিতরণ করা হয়। বিতরণ শেষে ফার্মগেটে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও আমাদের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটা দেশি-বিদেশী প্রতিক্রিয়াশীল চক্র। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস।

পরশ বলেন, আওয়ামী লীগ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে এদেশের জনগণের উপর। জনগণই আমাদের আস্থার স্থল।

সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমাদের দেশে আর একটি শ্রেণী আছে তারা হলেন বিএনপি-জামায়াত। তারা দেশের যে কোন সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে সবসময় সরকারের দোষ ধরার কাজে ব্যস্ত থাকে। করোনার সময় আমরা ছিলাম মানুষের পাশে কিন্তু বিএনপি-জামাতকে মানুষের পাশে পাওয়া যায়নি। তারাই আবার বড় বড় কথা বলে।

বিভিন্নস্থানে সুপেয় পানি ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Tags: বাংলাদেশ আওয়ামী যুবলীগশেখ ফজলে শামস্ পরশ
Previous Post

বিয়ের পোশাক ছিঁড়ে যা করলেন সামান্থা!

Next Post

‘নিষেধাজ্ঞায়’ পড়তে পারে স্প্যানিশ ফুটবল

Next Post
স্প্যানিশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিষেধাজ্ঞায়’ পড়তে পারে স্প্যানিশ ফুটবল

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ইস্যুতে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT