চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নিরাপত্তা দেখে নিজেই ভয় পেয়ে যান সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 09, মে 2023
in বিনোদন
A A
সালমান খান নিরাপত্তার মধ্যে ভক্তদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই হত্যার হুমকি পেয়ে আসছেন সালমান খান। তবে গেল মার্চ মাসে মেইলের মাধ্যমে আসা হত্যার হুমকির পর থেকেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় অভিনেতার। বাতিল করা হয় একাধিক শো।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মার্চ মাসে যিনি সালমানকে হত্যার হুমকির মেইল পাঠিয়েছিলেন তার নাম গোল্ডি ব্রার। মুম্বাই পুলিশের তরফে এবার সেই অভিযুক্তের নামেই লুকআউট নোটিশ জারি করল।

হত্যার হুমকির প্রসঙ্গে সালমান এতদিন কিছু না বললেও অবশেষে এই বিষয়ে মুখ খুলছেন অভিনেতা। সালমান তার বক্তব্যে বলেন, ‘ইন্সিকিউরিটির তুলনায় সুরক্ষা অনেক ভালো। এখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। কিন্তু সেটার থেকে বড় কথা আমি যখন কোথাও যাই, সুরক্ষার জন্য আমার সঙ্গে এত লোক, গাড়ি থাকে যে অন্য লোকেদের তাতে অসুবিধা হয়। লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়। কিন্তু আমি আমার ভক্তদের জানাতে চাই আমার জীবন নিয়ে একটা অনিশ্চয়তা আছে বলেই এই ব্যবস্থা।’

সালমান জানান ‘আমাকে যা যা করতে বলা হয়েছে, আমি ঠিক সেটাই করছি। ‘কিসি কা ভাইজান কিসি কি জান’ ছবিতে একটা ডায়লগ আছে, ওরা ১০০ বার ভাগ্যের জোরে বাঁচতে পারে। আমি একবার। তাই আমায় সতর্ক থাকতে হয়।’ কিন্তু একই সঙ্গে তার আশপাশের নিরাপত্তার জন্য সারাক্ষণ এত বন্দুক দেখেও তিনি মাঝে মধ্যে ভয় পেয়ে যান বলেই জানান।

সালমান এই বিষয়ে আরও বলেন, ‘আমি যেখানেই যাই এখন পুরো সিকিউরিটি নিয়ে যাই। আমি জানি যা হওয়ার সেটা হবেই, সে আমি যতই যাই করি না কেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন। কিন্তু তার মানে এটা নয় যে আমি একা একা ঘুরে বেড়াব। কিন্তু আজকাল আমার সঙ্গে এত সিকিউরিটি থাকে, ওদের বন্দুক থাকে যে আমি নিজেই অনেক সময় ভয় পেয়ে যাই।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: কিসি কা ভাই কিসি কি জাননিরাপত্তাসালমানসালমান খানসিনেমা
Previous Post

মেসির নিষেধাজ্ঞা কমাল পিএসজি

Next Post

ভারতে সেতু ভেঙে নীচে পড়ল যাত্রীসহ বাস, নিহত ১৫

Next Post
ভারতে সেতু ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সেতু ভেঙে নীচে পড়ল যাত্রীসহ বাস, নিহত ১৫

বঙ্গোপসাগরে ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’ শিরোনামে ছবি, পর্যটক ও জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২ সপ্তাহ পরেও ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT