চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নিষেধাজ্ঞা কমাল পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 09, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজির জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাত্র ফুটবলার হিসেবে দুবার ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ জয়ের পর আরেকটি সুখবর পেলেন লিওনেল মেসি। শৃঙ্খলা ভাঙার দায়ে বিশ্বকাপজয়ী মহাতারকাকে দেয়া দুসপ্তাহের নিষেধাজ্ঞা কমিয়েছে পিএসজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজি মেসির অনুশীলনের একটি ছবি পোস্ট করেছে। শিরোনামে লিখেছে, আর্জেন্টাইন স্ট্রাইকার ৮মে সোমবার অনুশীলনে ফিরে এসেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার লিগ ওয়ানে আজাসিওর বিপক্ষে খেলতে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হলেও তাকে দুসপ্তাহের বেতনের অর্থ জরিমানা দিতে হবেই, যার পরিমাণ ১৬ লাখ ইউরো।

গত সপ্তাহে শৃঙ্খলা ভাঙার দায়ে দুসপ্তাহের জন্য লিওনেল মেসিকে নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণে গিয়ে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক এমন কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

পিএসজিতে মেসির ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। তার ঘনিষ্ঠ সূত্রে খবর, পরের মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন ৩৬ বর্ষী মেসি। তার সঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টরা চুক্তি নবায়ন করতে চাইছে না।

সৌদি আরব গতবছর মেসিকে দেশটির পর্যটন দ্যূত করেছে। ২০২২ সালের মে-তেও তিনি জেদ্দা সফর করেছিলেন।

Tags: পিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট: দেশে কিডনি প্রতিস্থাপনে আশার আলো

Next Post

নিজের নিরাপত্তা দেখে নিজেই ভয় পেয়ে যান সালমান

Next Post
সালমান খান নিরাপত্তার মধ্যে ভক্তদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নিরাপত্তা দেখে নিজেই ভয় পেয়ে যান সালমান

ভারতে সেতু ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সেতু ভেঙে নীচে পড়ল যাত্রীসহ বাস, নিহত ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT