চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান ও তার বাবাকে খুনের হুমকি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 06, জুন 2022
in বিনোদন
A A
সালমান ও তার বাবার সঙ্গে একজন ব্যক্তি, বাংলাদেশি টেলিভিশন স্টুডিওর বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। সম্প্রতি অজ্ঞাতপরিচয়ের এক চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তারা। সেই প্রেক্ষিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যে যার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্প্রতি পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে তার গাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এই গায়ককে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। যার টার্গেটে আছে সালমানের নামও! আর তাই কোন রকম ঝুঁকি না নিয়ে ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সালমান খানের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে রাজস্থানের এই গ্যাং (বিষ্ণোইদের গ্যাং) সালমানের কিছু করতে না পারে।’

কেন এই গ্যাংয়ের টার্গেটে সালমানের নাম? তা জানতে পিছিয়ে যেতে হবে দু’দশক। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষাকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। ১৯৯৮ সালে সালমান খানের উপর যোধপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে যে জানিয়েছিল, ‘যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব’।

২০২০ সালের ১৫ আগস্ট উত্তরখণ্ড থেকে গ্রেপ্তার করা হয় রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা সুরি নামের ২৭ বছরের শার্প শুটারকে। পুলিশি জেরায় সে স্বীকার করেছিল সালমান খানকে হত্যার ছক কষছিল তার দল। এমনকি সালমানের বাড়ি রেকি পর্যন্ত করেছিল লরেন্সের সহযোগীরা। – বলিউড হাঙ্গামা

Tags: মৃত্যু হুমকিলরেন্স বিষ্ণোইসালমান খানসালমানের বাবাসেলিম খান
Previous Post

‘ম্যায়নে পেয়ার কিয়া’র পর ছয় মাস বেকার ছিলেন সালমান

Next Post

উপজেলা পর্যন্ত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পর্যন্ত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার

বাংলাদেশি মহাকাশচারীর ছবি ও মহাকাশে বইয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে বাংলা ভাষায় প্রথম বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT