চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে বাংলা ভাষায় প্রথম বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 06, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি মহাকাশচারীর ছবি ও মহাকাশে বইয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১৩০০ বছরের প্রাচীন বাংলা ভাষায় লেখা কোনো বই প্রথমবারের মতো মহাকাশে স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ বইটি ভিডিও করে পাঠিয়েছেন রাশিয়ার মহাকাশচারী এবং বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ।

বইটির লেখক পঞ্চগড়ের তরুণ শাহ জালাল জোনাক। তিনি প্রথম কোনো বাংলাদেশি হিসেবে রাশিয়ার বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন। রাশিয়ান ফেডারেশনের শতভাগ শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনি। এই বইটি ছাড়াও শাহ জালাল জোনাক আরও ৬টি বই লিখেছেন।

লেখক এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন, ‘এই গর্ব শুধু আমার না বা বাংলাদেশের না, এই গর্ব পুরো বাংলা ভাষীর। বইটি ২০২২ সালের ১৮ই মার্চ রাশিয়ার বাইকানুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গমন করে এবং ২০২০ সালে তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়।’

গত মাসের ১৮ তারিখে রাশিয়ান মহাকাশচারী এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বর্তমান কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ কাজাখস্তানে অবস্থিত রাশিয়ার বাইকোনুর কসমোড্রোম থেকে মহাকাশে যাওয়ার সময় এই বইটি সঙ্গে নিয়ে যান। তিনি বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন।

শুক্রবার (৩ জুন) লেগ আর্তেমইয়েভ বইয়ের লেখক শাহ জালাল জোনাককে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তার বইয়ের ছবি এবং একটি ভিডিও ক্লিপ পাঠান। ক্লিপে দেখা যায়, জোনাকের লেখা বইটি শূন্যে ভাসছে।

 

Tags: মহাকাশ স্টেশনমহাবিশ্ব
Previous Post

উপজেলা পর্যন্ত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার

Next Post

কেকে’র মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন

Next Post
বেঙ্গলি গায়ক কেকে স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকে’র মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন

রোড সেফটি ফাউন্ডেশনের লোগো, ট্রাফিক লাইট ও সড়ক পথের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মে মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৪১ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT