চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী আছে সালমানের রহস্যময় বার্তায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 25, জুলাই 2026
in বিনোদন
A A
ব্রেকডাউন শার্ট পরা পুরুষ ব্যায়ামরত, জিমে ব্যাকগ্রাউন্ডে আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৫ জুলাই) ভোররাতে সোশ্যাল হ্যান্ডেলে সালমান খানের একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। অনশন ও আন্দোলনরত নিট পরীক্ষার্থী তথা ‘ককরোচ জনতা পার্টি’র পাশে দাঁড়ানোর পর কিছু নেটিজেন দাবি করেছিলেন যে সালমান নাকি ‘ভয়ে’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন।

এবার মধ্যরাতের জিম সেশনের ছবি পোস্ট করে ট্রোলারদের সরাসরি জবাব দিলেন ভাইজান।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওয়ার্কআউটের ছবি শেয়ার করেন ভাইজান। মাথায় তোয়ালে পেঁচানো, আয়নার সামনে শার্টলেস অবতারে তার সুগঠিত বডি ও স্পষ্ট সিক্স প্যাক অ্যাবস নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে। যা থেকেই তিনি বুঝিয়ে দিলেন এখনও তিনি কতটা ফিট।

তবে তার ছবির চেয়েও বেশি নজর কাড়ে তার লেখা ক্যাপশনটি, ‘সালমান খান নাকি ভয় পেয়ে গেছে… হুমম… যে ভয় পেয়ে গেল, সে তো মরেই গেল!’

শোলে চলচ্চিত্রের বিখ্যাত সংলাপের সাথে মিলিয়ে দেওয়া সালমানের এই জবাব মূলত সেই সমস্ত সমালোচকদের উদ্দেশ্যে, যারা দাবি করেছিলেন যে সরকারের ভয়ে বা ক্ষোভ থেকে বাঁচতে তিনি ছাত্রদের পক্ষে গা বাঁচানো পোস্ট করেছেন।’

এর আগে দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করেছিলেন সালমান।

তিনি লিখেছিলেন, ‘শান্তিপূর্ণ একটা আন্দোলন যেভাবে হিংসাত্মক রূপ নিল, তা দেখে খুব কষ্ট হচ্ছে। যে সব শিক্ষার্থী ও তাঁদের পরিবার আঘাত পেয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণরা যে একটি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য একজোট হয়েছে, তা দেখে ভালো লাগছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার না করে সরকারের উচিত তরুণদের ক্ষোভ শুনে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া।’

অভিনেতাকে আগামী দিনে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিকে ঘিরেও দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Tags: বলিউডসালমান খানসিনেমা
Previous Post

‘ভয় পেলে কি আর জবলেস হতাম রে!’

Next Post

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

Next Post
বিজিবি সদস্যরা সীমান্তে নারীদের পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

অভিযোগের প্রতিবাদে সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

'তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে', সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT