চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
3:10 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বিজিবি সদস্যরা সীমান্তে নারীদের পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির অধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ভারতের শ্রী রামপুর এলাকা থেকে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বাধা দেন। বিজিবির আহ্বানে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে এসে প্রতিরোধে অংশ নেন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবি সতর্ক অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করেন।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা সীমান্ত এলাকায় ছুটে যান। সেখানে গিয়ে তারা কয়েকজন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন। পরে বিজিবির সঙ্গে তারা মিলে ওই চেষ্টা প্রতিহত করেন।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করে এবং তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Tags: বিএসএফবিজিবি
Previous Post

কী আছে সালমানের রহস্যময় বার্তায়?

Next Post

‘তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে’, সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল

Next Post
অভিযোগের প্রতিবাদে সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

'তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে', সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল

শেরপুরে জনসমাগম, পিকআপের চাপায় নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT