চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছর পর কলকাতায় সালমান, টিকিটের মূল্য ৩ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 12, মে 2023
in বিনোদন
A A
কলকাতায় সালমান খানের প্রথম ছবি ১৪ বছর পর, টিকিটের মূল্য ৩ লাখ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৪ বছর পরে কলকাতা সফরে যাচ্ছেন সালমান খান। শনিবার (১৩ মে) কলকাতায় পৌঁছাবেন অভিনেতা। এরপর প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন ভাইজান।

শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তারকা। তাইতো ইতিমধ্যেই সেখানে পড়ে গিয়েছে সাজসাজ রব।

জানা গেছে, পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে সালমানের শো-এর। যার মূল্য কিনা ছাড়িয়ে গিয়েছে মাসখানেক আগে কলকাতার হওয়া অরিজিৎ সিং-এর শো-কেও। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সালমানের শো-এর টিকিটের মূল্য তালিকা।

সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সবথেকে কম দামের টিকিটের মূল্য ৬৯৯ টাকা। এক্ষেত্রে আপনাকে মাটিতে বসে দেখতে হবে শো। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে খসাতে হবে ১৫০০ টাকা। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ টাকায়।

বসতে পারবেন ২৫০০ টাকার উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ টাকা, সুলতান জোন ৬০০০ টাকা, ওয়ান্টেড জোন ৬০০০ টাকা, রেডি জোন ১২ হাজার এবং দাবাং জোন ৬০ হাজার টাকা। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার টাকায় এন্ট্রি রয়েছে দু জনের।

রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউন্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।

এর আগে কলকাতা সফর প্রসঙ্গে সালমান সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…’।

কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট। সালমানের শো-এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এ তাদের কী আলাপ হয় তা জানার অপেক্ষায় কলকাতাবাসী।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tags: কলকাতাটিকিটসালমান খানসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২২৪

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ১

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ১

দুই যুবকের ছবি, একজনের লুক দেখেই টাকা দিয়ে ছবি নিতে চেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'শাকিবের লুক দেখেই ২৭ হল টাকা দিয়ে ছবি নিতে চেয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT