চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিবের লুক দেখেই ২৭ হল টাকা দিয়ে ছবি নিতে চেয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 12, মে 2023
in বিনোদন
A A
দুই যুবকের ছবি, একজনের লুক দেখেই টাকা দিয়ে ছবি নিতে চেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র একদিন শুটিং হয়েছে ‘প্রিয়তমা’র। সেদিন সন্ধ্যাতেই ছবির একটি লুক প্রকাশ হয়। আর সেই লুক সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। যা দেখছে তুমুল আগ্রহী হন সিনেমা হল মালিকরা। পরদিনই ছবির পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করে ২৭ টি সিনেমা হলের মালিকরা!

সুপারস্টার শাকিব খানের নতুন লুক দেখে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে! বিশেষ করে শাকিবের ভক্তরা রীতিমত উন্মাদনা তৈরি করে ফেলেছেন। এতটাই মুগ্ধ হয়েছেন যে সেই পোস্টার লুকে নিজেদের ফেসবুক প্রোফাইলে দিচ্ছেন। প্রিয়তমা লুকটি ফেসবুকে ঢুকতেই চোখে পড়ছে।

বুধবার থেকে ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামেন ঢাকাই সিনেমার এই ‘কিং খান’। সেদিন লুক ছেড়েই তিনি ভাইরাল হয়ে যান। মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; শাকিবের নতুন এই লুকটি দেখে লুফে ক্রিটিকসরাও, তারাও মুগ্ধতা জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ‘প্রিয়তমা’ লুক দিয়ে প্রত্যাশার চেয়ে বেশী সাড়া পেয়েছেন।

তিনি বলেন, সকলের ভালোবাসায় আমরা ‘প্রিয়তমা’ টিম মুগ্ধ, কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। গতকাল থেকে শুধু সাধারণ দর্শকরাই আমাদের ভালোবাসা জানাননি, ২৭ টি সিনেমা হল আমাদের সাথে যোগাযোগ করছেন টাকা দিয়ে ঈদের বুকিং দেয়ার জন্য।

‘শুটিং শেষ না হওয়া একটি ছবির জন্য সর্বশেষ কবে এই চাহিদা তৈরি হয়েছিল আমাদের জানা নেই। শাকিব খান আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কাছ থেকে তার অসংখ্য ভক্তদের যে প্রত্যাশা, তা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’

হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা আগে কাজটি পরিকল্পনা মতো শেষ করতে চাই। যারা লুক দেখেই ঈদে ‘প্রিয়তমা’ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন তাদের এই আগ্রহ আমাকে এবং পুরো টিমকে অনুপ্রাণিত করেছে। সত্যি এই বিষয়টি ভীষণভাবে আমাকে স্পর্শ করেছে।

শুটিংয়ের প্রথমদিনে শাকিবের প্রিয়তমা লুক দেখে বেশ কিছু সিনেমা হল সেই লুকটি শেয়ার করে শাকিবের প্রশংসা করেছে। গাইবান্ধার রোমা, কিশোরগঞ্জের রাজ, মেহেরপুর সিনেমা হল, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা থেকে পোস্ট করে জানায়, প্রতিটি সিনেমা হলেই ঈদে ‘প্রিয়তমা’ চলবে।

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, যেখানে অন্যদের সিনেমার ট্রেলার ও মুক্তির আগে হলে হলে ছুটে জোর প্রচারণার চালিয়েও যে আলোচনা আনে, সেখানে শাকিব খান একদিন শুটিং করে শুধুমাত্র একটি নতুন লুক ছেড়ে তার স্টারডমের ফের প্রমাণ দিয়েছেন; যদিও এটি তার জন্য নতুন কিছু নয়!

সংশ্লিষ্টদের কথা, এতে করে বোঝা যায় ব্যক্তিগত জীবনে কিছুটা বিতর্ক ছাপিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’র সাফল্য এবং ‘প্রিয়তমা’র আলোচনা তারকা হিসেবে শাকিবের জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। বরং শাকিব খান তার কাজ দিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে!

‘প্রিয়তমা’র পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল।

চলচ্চিত্র সংশ্লিষ্ট, পর্দায় নতুন এ জুটির রয়াসন দেখার জন্য মুখিয়ে আছেন। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের এ ছবির অন্যান্য চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকে।

Tags: প্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা হলসুপারস্টারহিমেল আশরাফ
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ১

Next Post

বৃষ্টি বাধায় টসে দেরি

Next Post
বৃষ্টির কারণে ক্রিকেট মাঠে খেলা শুরু হতে দেরি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বাধায় টসে দেরি

ইমরান খান ইসলামাবাদে হাইকোর্টে হাজির, নিরাপত্তা ব্যবস্থা কঠোর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান ইসলামাবাদের হাইকোর্টে হাজির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT