চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in বিনোদন
A A
অস্কার মনোনীত অভিনেত্রীর ছবি, তিনি মুখে আঙুল রেখে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

স্যালির মুখপাত্র মাইকেল হলিউডভিত্তিক সংবাদ মাধ্যমকে জানান, কর্কল্যান্ড গতকাল ভোরে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মারা গেছেন। গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়। এর আগেও হাড়ের সমস্যায় ভুগেছেন সালি। পরবর্তীতে রক্তপ্রবাহেও তা ছড়িয়ে পড়ে, পাশাপাশি তার ডিমেনশিয়া ধরা পড়েছিল।

গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। লি স্ট্রাসবার্গের সঙ্গে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করেন কার্কল্যান্ড। পরে অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন।

স্যালির অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’। অ্যান্ডি ওয়ারহল নির্মিত এ সিনেমা ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর ‘ব্লু’ এবং ‘কামিং অ্যাপার্ট’ সিনেমায় অভিনয় করেন।

সত্তর দশকে ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন কার্কল্যান্ড। তাছাড়া ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’, দ্য সিটিং’, ‘আ স্টার ইজ বর্ন’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।

১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্র অভিনয় করে কার্কল্যান্ড। ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পান এই অভিনেত্রী। এরপর ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা।-ভ্যারাইটি

Tags: গোল্ডেন গ্লোব পুরস্কারলিড বিনোদনহলিউড অভিনেত্রী
Previous Post

ময়মনসিংহে বাবা-মেয়ে খুন, স্ত্রী আহত

Next Post

শপথ নিলেন হাইকোর্টের ২১ জন বিচারপতি

Next Post
বাংলাদেশের হাইকোর্টের ২১ বিচারপতি শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন হাইকোর্টের ২১ জন বিচারপতি

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT