চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে বাবা-মেয়ে খুন, স্ত্রী আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ময়মনসিংহ
A A
ময়মনসিংহে খুনের ঘটনায় অনেক মানুষ ভিড় করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ বাড়ির শোবার ঘর থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের দক্ষিণ আমিরখাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— শেরপুর জেলার নালিতাবাড়ী থানার খলিশাকুড়া গ্রামের রতন মিয়া (৩০) ও তার মেয়ে নুড়িয়া (৭)। আহত স্ত্রী জুলেখা (২৫) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে রতন মিয়ার সঙ্গে হালুয়াঘাটের জুলেখার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একমাত্র কন্যা নুড়িয়ার জন্ম হয়। রতন গাজীপুরে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন, আর জুলেখা দুই বছর আগে গৃহকর্মী হিসেবে দুবাই যান। বিদেশে অবস্থানকালে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি জুলেখা ছুটি নিয়ে দেশে ফেরেন এবং দেড় মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

এলাকাবাসী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতি সপ্তাহের মতো রতন মিয়া কর্মস্থল থেকে স্ত্রী-সন্তানের কাছে আসেন। রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় বাবা-মেয়ে ও মাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর থেকে মেয়ের এবং মেঝে থেকে বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের একপর্যায়ে ঘটে যাওয়া ঘটনা- তা তদন্ত করে দেখা হচ্ছে।’

রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নিতে আমীর খসরুর আহ্বান

Next Post

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী

Next Post
অস্কার মনোনীত অভিনেত্রীর ছবি, তিনি মুখে আঙুল রেখে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী

বাংলাদেশের হাইকোর্টের ২১ বিচারপতি শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন হাইকোর্টের ২১ জন বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT