চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া যুবক আটক

এস কে রাসেল by এস কে রাসেল
12:32 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিক্ষা প্রতিষ্ঠানে যুবকের লাঠি হাতে প্রবেশের ছবি, ছাত্র-শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক যুবায়ের ইলাহিকে (২২) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে আটক করে স্থানীয় থানা পুলিশ। পরে তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরিবারের দাবি, ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন যুবায়ের ইলাহি।

আটক যুবায়ের ইলাহি কিশোরগঞ্জ সদরের গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজে ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পর যুবায়ের তার দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে আসে। পরে তাকে গতকাল বিকালে কিশোরগঞ্জের শহরের গাইটালের বাসা থেকে আটক করা হয়।

আটক যুবায়ের ইলাহির বড় ভাই তৌহিদ ইলাহি জানান, ২০১৬ সাল থেকে যুবায়ের মানসিক ভারসাম্যহীন। তাকে নিয়মিতই চিকিৎসা করানো হচ্ছে। সে পরিবারের কাউকে কিছু না বলে ২৬ অক্টোবর রাতে বাড়িতে থেকে চলে যায়। পরে শুনেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস রুমে গিয়ে পাগলামি করেছে। আবার ২৭ অক্টোবর তারিখ রাতেই বাড়িতে চলে আসে। পরে সোমবার বিকালে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করেছে। আমি তার মানসিক সমস্যার কাগজপত্র নিয়ে ঢাকায় যাচ্ছি।

গত রোববার (২৭ অক্টোবর) সকালে যুবায়ের ইলাহি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে হাতে লাঠি ও মাথায় কালো কাপড় পরা অবস্থায় ঢুকে পড়েন। তখন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া যুবায়ের ইলাহিকে মানসিক রোগী বলে জানিয়েছিলো সাধারণ শিক্ষার্থীরা। প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন যুবায়ের এবং শিক্ষার্থীদের ধাওয়াও করেন। ওই সময় যুবায়ের ইলাহি লাঠি হাতে ‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?’–গানটি সজোরে গাইছিলেন। কিছুক্ষণের মধ্যে ওই যুবককে শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে যান দায়িত্বে থাকা স্টাফরা।

Tags: কিশোরগঞ্জযুবক আটকস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
Previous Post

পঞ্চদশ সংশোধনী বাতিল চাওয়া রিটে পক্ষভুক্ত হয়েছে বিএনপি

Next Post

ইরানে জার্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড

Next Post
নির্বাসিত ব্যক্তির ছবি, আদালত কক্ষে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে জার্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড

দুতার্তে তার হাত তুলে শপথ নিচ্ছেন, পটভূমে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট হওয়ার আগেই 'ডেথ স্কোয়াড' বানিয়েছিলেন দুতার্তে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT