চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট হওয়ার আগেই ‘ডেথ স্কোয়াড’ বানিয়েছিলেন দুতার্তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুতার্তে তার হাত তুলে শপথ নিচ্ছেন, পটভূমে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে দেশটির একটি সিনেট তদন্তে স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট হওয়ার আগে দক্ষিণ ফিলিপাইনের একটি শহরের মেয়র থাকাকালীন কিছু গ্যাংস্টারের সমন্বয়ে একটি ‘ডেথ স্কোয়াড’ বা গুপ্তহত্যার বাহিনী নিয়ন্ত্রণ করতেন তিনি। তবে তার মতে, তিনি এটা করতেন অন্য অপরাধীদের হত্যা করার জন্য।

আজ (২৯ অক্টোবর) একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বিবিসি জানিয়েছে, ফিলিপিন্সের সরকারি পুলিশ রেকর্ড অনুযায়ী, দুতার্তে দেশটির প্রেসিডেন্ট থাকার সময় অবৈধ মাদকের বিরুদ্ধে বিতর্কিত অভিযানে ৬ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। হত্যাকাণ্ড নিয়ে তদন্তের শুনানিতই তিনি ডেথ স্কোয়াডের বিষয়টি স্বীকার করেন।

শুনানিতে দুতার্তে বলেন, অফিসারদের প্রতি আমার নির্দেশ ছিল। অপরাধীদের লড়াই করতে উৎসাহিত করুন। তাদের হাতে বন্দুক তুলে নিতে উৎসাহিত করুন। তাদের যুদ্ধ করতে উৎসাহিত করুন। আর যখন তারা যুদ্ধ করবে তখন তাদের হত্যা করুন, যেন আমার শহরের সমস্যা কেটে যায়।

অবৈধ মাদকের বিরুদ্ধে বিতর্কিত অভিযানে ৬ হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ থাকলেও স্থানীয় এনজিওগুলোর দাবি, সেই সময় ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এমনকি মাদকের সঙ্গে কোনো যোগসূত্র আছে, এমন প্রমাণ ছাড়াই সেসময় অনেক মানুষকে হত্যা করা হয়েছে।

দুতার্তের কর্মকর্তাদের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক অনেক মানুষকে হত্যার অভিযোগও রয়েছে। দুতার্তের আমলের হত্যাকাণ্ড নিয়ে এখন রাষ্ট্র অনুমোদিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত করছে। শুনানির সময় দুতার্তের আমলে নিহত অনেকের পরিবারের সদস্যরা ভবনের বাইরে জড়ো হয়।

শুনানির আগে প্রাথমিক বিবৃতিতে দুতার্তে বলেছেন, আমার নীতি নিয়ে প্রশ্ন করবেন না। কারণ, আমি কোনো ক্ষমা চাই না, অজুহাত দিই না। আমার যা করার ছিল তা আমি করেছি। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি এটি আমার দেশের জন্য করেছি।

Tags: দুতার্তে
Previous Post

ইরানে জার্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড

Next Post

অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন ধনকুবের রতন টাটা!

Next Post
অমিতাভ ও ধনকুবের রতন টাটা সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন ধনকুবের রতন টাটা!

মোহাম্মদপুরে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশি অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT