চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালার’ এর নতুন ট্রেলারে প্রভাস তাণ্ডব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
প্রভাসের নতুন সিনেমার ট্রেলারে তার শক্তিশালী অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত আসন্ন ছবি ‘সালার: পার্ট ১- সিজফায়ার’ মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর। ইতোমধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। আর মুক্তির ঠিক ৪ দিন আগেই প্রকাশ পেলো এর দ্বিতীয় ট্রেলার।

২ মিনিট ৫৪ সেকেন্ডের ‘সালার’-এর অ্যাকশন ট্রেলারটিতে মূলত প্রভাস তাণ্ডবই দেখা গেছে! খানসারের বিশাল সাম্রাজ্য আর  দুর্ধর্ষ শাসকদের শোষণের ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে ট্রেলারে!

‘কেজিএফ’ এর মতোই নির্মাতার এই ছবিতেও বিশাল সাম্রাজ্যের ঝলক দেখা গেছে! রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় ট্রেলারের ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো! সেই সঙ্গে দেখা গেছে বন্ধুত্ব ও ক্ষমতা নিয়ে লড়াইয়ের গল্প।

প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা।সেই সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন। ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।

এর আগে গেল ১ ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল ‘সালার’ এর প্রথম ট্রেলার। যেটিও বেশ মনে ধরেছিল দর্শকদের। তবে নতুন ট্রেলারে যেন আরো সুন্দরভাবে ছবির প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিচালক প্রশান্ত নীল।

শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তির একদিন পরেই মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। তবে সিনেমাটির হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ‘ডানকি’কে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। সিনেমাটির অগ্রিম বুকিংও এমনই ইঙ্গিত দিচ্ছে। যদিও শুরুতে ‘সালার’ এর প্রচারণা কৌশল নিয়ে বিরক্ত ছিলেন দর্শক! এখন সময়ই বলে দেবে কে কত এগিয়ে থাকে বক্স অফিসে!

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কেজিএফট্রেলারডানকিতামিলতেলেগুপ্রভাসরেকর্ডশাহরুখসালার
Previous Post

লোকসভার নিরাপত্তা ইস্যু: ৩১ এমপি বহিষ্কার

Next Post

হারা ম্যাচে জরিমানার সাথে পয়েন্ট কাটা পাকিস্তানের

Next Post
Pakistani cricket players and umpire on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

হারা ম্যাচে জরিমানার সাথে পয়েন্ট কাটা পাকিস্তানের

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বচ্ছল মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT