চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারা ম্যাচে জরিমানার সাথে পয়েন্ট কাটা পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Pakistani cricket players and umpire on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। হারা ম্যাচে জরিমানার মুখে পড়েছে দলটি। স্লো ওভার রেটের কারণে আইসিসি জরিমানা করেছে পাকিস্তানকে। অধিনায়ক শান মাসুদ দোষ স্বীকার করে শান্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন পড়েনি। সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পয়েন্টও কাটা যাবে তাদের।

নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে প্রথম সিরিজের প্রথম ম্যাচের ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্টও কাটা যাবে শাহিন আফ্রিদি-আমের জামালদের।

আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে পাকিস্তানের অবস্থান। তাদের পয়েন্ট ছিল ৬৬.৬৭, ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারের পর সেটি কমে ৬১.১১তে দাঁড়িয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী ওভার রেটের সাথে সম্পর্কিত, যাতে খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ৫ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে।

চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী জরিমানার প্রতি ওভারের জন্য চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে একটি করে কাটা যাবে। তাতে দুই ওভারের জন্য পাকিস্তানের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কাটা যাবে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ পাকিস্তানের উপর এ জরিমানা আরোপ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাকিস্তানের দুই ওভার কম বল করার প্রমাণ পেয়েছেন। অভিযোগ তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার মাইকেল গফ এবং ফোর্থ আম্পায়ার ডনোভান কোচ তাদের সাথে একমত পোষণ করেন।

মেলবোর্নে বক্সিং-ডেতে সিরিজের দ্বিতীয় টেস্ট নামবে দল দুটি।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইলিংওয়ার্থগফজোয়েলডনোভানপাকিস্তানপার্থবক্সিংডেমেলবোর্নলিড স্পোর্টসশান
Previous Post

‘সালার’ এর নতুন ট্রেলারে প্রভাস তাণ্ডব!

Next Post

অস্বচ্ছল মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

Next Post
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বচ্ছল মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনায় কী মনে করেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT