চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘আইস্ক্রিন’-এ যুক্ত হলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 17, মার্চ 2023
in আইস্ক্রিন, বিনোদন
A A
সাকিবের আইস্ক্রিনে যুক্ত হওয়ার সময়ের ছবি, উৎসবের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই থেকে উড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বসেরা সাকিব আল হাসান এসেছিলেন বাংলা ভাষার কনটেন্টের সবচেয়ে সমৃদ্ধ আর্কাইভ ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র গালা ইভিনিং-এ। ঢাকার শেরাটন হোটেলের বলরুমে সাকিব আল হাসান যখন আসেন উপস্থিত অতিথিরা বিস্মিত হন!

সেখানে এসে সাকিব চলচ্চিত্র ও নাটক নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়ে উপস্থাপক সাফী আহমেদের প্রশ্নের জবাবে বললেন, ‘আমি যখন বিমানে ভ্রমণ করি, যখন দেশের বাইরে থাকা হয়, অবসর সময়টায় তখন বাংলা চলচ্চিত্র দেখি, বাংলা নাটক দেখি।’

মূলত ইম্প্রেস টেলিফিল্মের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের যাত্রা শুরুর অনুষ্ঠানেই এসেছিলেন সাকিব আল হাসান। তিনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।

আইস্ক্রিনের কাছে প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, যেহেতু নতুন একটি প্লাটফর্ম চালু হচ্ছে, আমি ভালো ভালো নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ আশা করছি আইস্ক্রিনে পাব। বাংলা ভাষার এটা সবচেয়ে বড় প্লাটফর্ম হতে পারে, আমি শিওর যে আইস্ক্রিন অনেক ভালো করবে।’

আইস্ক্রিন প্রসঙ্গে সাকিব বলেন, ওটিটিতে আমরা স্পোর্টসের কনটেন্ট পাই না। এই দিক থেকে আমাদের জন্য উৎসাহের ব্যাপার হচ্ছে বিনোদনের পাশাপাশি স্পোর্টসের অনেক কনটেন্ট পাবো। চ্যানেল আই আমাদের অনেক আপন। ক্রিকেটকে সবসময় সাপোর্ট করে।

কেন আইস্ক্রিন-এর সঙ্গে যুক্ত হলেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ক্রিকেটের বাইরে আমার জীবনযাপন অন্যরকম। সেইসব আইস্ক্রিনে দেখা যাবে। আর বিশেষ বিশেষ কিছু বিষয় উঠে আসবে আইস্ক্রিনে। তাই এর সঙ্গে আমার যুক্ত হওয়া।

জমকালো আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র গালা ইভিনিং অনুষ্ঠিত হয়। এ জন্য রাজধানী ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজন ছিল বিশাল। যেখানে দেশের প্রায় সব মাধ্যমের তারকাই উপস্থিত ছিলেন।

Tags: আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটআইস্ক্রিন সেমিওটিটিক্রিকেটলিড বিনোদনসাকিব আল হাসানসিনেমা
Previous Post

ছায়ানটে দুই দিনব্যাপী ‘প্রামাণ্যচিত্র পুরস্কার’

Next Post

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘শাজাম ২’

Next Post
শাজাম ২ সিনেমার চরিত্ররা ঢাকার বনজঙ্গলে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘শাজাম ২’

নিপুণের উষ্ণতা ছড়ানো লুকের ছবি, সুন্দর পোশাক ও স্টাইলিশ হেয়ারস্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT