চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উষ্ণতা ছড়ানো লুকের রহস্য জানালেন নিপুণ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 17, মার্চ 2023
in অন্যান্য, বিনোদন
A A
নিপুণের উষ্ণতা ছড়ানো লুকের ছবি, সুন্দর পোশাক ও স্টাইলিশ হেয়ারস্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা ওজন কমিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ধরা দিয়েছেন বোল্ড লুকে। সেই লুকের দুটি ছবি তিনি দুদিন আগে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রোফাইল ও কাভার ফটোতে রেখেছেন। এই অভিনেত্রীর উষ্ণতা ছড়ানো সেই ছবি রীতিমত ভাইরাল!

নিপুণের আবেদনময়ী এমন লুকে বিস্মিত কেউ কেউ! নিপুণ জানালেন, তিনি নিজেও ভাবতে পারেননি, তার এমন লুকের ছবি যে নেটিজনরা লুফে নেবেন! বললেন, আমিও কিছুটা অবাক হয়েছি।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তিনি এসেছিলেন ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র  ‘গালা ইভিনিং’-এ। সেখানেই তিনি চ্যানেল আই অনলাইনকে উষ্ণতা ছড়ানো এমন লুকের রহস্য জানান।

নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম।

‘এই ছবি তখনকার। কী সিনেমা এটা এখন বলতে পারবো না, আমার বারণ আছে। সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই এই ছবি দুটো দুদিন আগে পোস্ট দেই। তবে এতো ভাইরাল হবে আমি পোস্ট করার আগে বুঝতে পারিনি।’-বলছিলেন নিপুণ।

কেউ কেউ আবার নিপুণকে এমন আবেদনময়ী দেখে সমালোচনা করে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখন ছোটখাটো সমালোচনা আমি ওভাবে পাত্তা দেই না। তবে আমার কাছে মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।

Tags: আইস্ক্রিনগালা ইভিনিংচিত্রনায়িকানতুন লুকনায়িকানিপুণলিড বিনোদন
Previous Post

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘শাজাম ২’

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৮

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বইয়ের সামনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৮

দুটি মানুষ সমুদ্র সৈকতে হাসিমুখে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী কতো আয় করলো রণবীর-শ্রদ্ধার ছবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT