চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 27, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সজীব ওয়াজেদ জয় হাসিমুখে, জন্মদিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপন হয়েছে।

বুধবার সজীব ওয়াজেদের জন্মদিনের কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা, ওয়েবিনার, বৃক্ষরোপন, কেক কাটা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো এ সকল কর্মসূচির আয়োজন করে।

সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাসস জানায়, সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে আওয়ামী যুবলীগ। দুপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সজিব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিলিখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র শুভ জন্মদিন উপলক্ষে খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কেক কাটা ও তার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: সজীব ওয়াজেদ জয়
Previous Post

গলে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

Next Post

বৈশ্বিক সংকটেও আশার খবর

Next Post
বিদ্যুৎ সংযোগের জন্য টাকা প্রদান করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক সংকটেও আশার খবর

চার নারী একসঙ্গে কেক কাটছেন, উৎসবের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৭ বছর পর দেখা হলো ৪ বান্ধবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT