চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি আম্পায়ার সৈকত চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের আম্পায়ার প্যানেলের নাম জানিয়েছে আইসিসি। যার মধ্যে ১২ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারতে হওয়া গত বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে দায়িত্ব পালন করতে চলা ১২ জনের ৬ জন ২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন। ওই আসরে ফাইনালে আম্পায়ারিং করা রিচার্ড কেটেলবরো এবারও আছেন। ২০১৭ সংস্করণ থেকে বাকি পাঁচ আম্পায়ার হলেন- ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল ও রড টাকার।

এবারের আসরের বাকি ছয় আম্পায়ার হলেন- মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপে তারা ম্যাচ পরিচালনা করেছেন। শরফুদ্দৌলা বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছিলেন।

আইসিসির সিনিয়র ম্যানেজার সিন ইজি জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আসরটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে তাদের যৌথ দক্ষতা এবং অভিজ্ঞতা অমূল্য বলে বিবেচিত হবে।’

আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল ও রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাধুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।

Tags: আইসিসিইজিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসৈকত
Previous Post

সেমির আগে লিভারপুলের বড় দুঃসংবাদ

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল

Next Post
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল

জামায়াত আমিরের বক্তৃতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের: জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT