চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
6:17 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি গঠনেরও বিবেচনায় রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে জাবি উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, ওইদিন রাতে জাবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক জরুরি সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন নানাভাবে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনে বসেন। সেসময়, তাদেরকে উপাচার্য পোষ্য ভর্তিতে যৌক্তিক সংস্কার করা হবে বলে জানালে তারা অনশন প্রত্যাহার করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে সাধারণ শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন অনশনকারীরা।

একপর্যায়ে গত মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ভর্তি পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে পোষ্য ভর্তি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পোষ্য কোটাপোষ্য কোটা বাতিল
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

Next Post

দেশ পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের: জামায়াত আমির

Next Post
জামায়াত আমিরের বক্তৃতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের: জামায়াত আমির

বাংলাদেশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন, মূর্তি ও খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ওঠার লড়াই: খুলনাকে আগে ব্যাটে পাঠাল চিটাগং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT