চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশমিকা নাকি সাই পল্লবী, কে হচ্ছেন ‘পুষ্পা টু’ এর নায়িকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 22, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
দুই অভিনেত্রী রাশমিকা ও সাই পল্লবীর ছবি, একে অপরের পাশে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর মুক্তি প্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর সিকুয়েলের জন্য উদগ্রীব দর্শকরা। ইতোমধ্যেই ছবিটির শুটিং শুরু করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

আল্লু অর্জুনের এ সিনেমা নিয়ে দর্শকের মনে এখনও উন্মাদনা রয়েছে। এই সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও এই সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তারই মাঝে শোনা যাচ্ছে এবার মন খারাপ করা এক খবর!

গুঞ্জন উঠেছে, রাশমিকাকে আর দেখা যাবে না এ সিনেমায়! ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে ‘পুষ্পা’ সিরিজের পরের সিনেমায় আর থাকছেন না শ্রীভাল্লি খ্যাত রাশ্মিকা মান্দানা। সেই জায়গায় নাকি অভিনয় করতে পারেন দক্ষিণী আরেক অভিনেত্রী সাই পল্লবী।

পুষ্পার প্রেমিকা শ্রীভাল্লি চরিত্রে দারুণ অভিনয় করে নজর কেড়েছিলেন রাশমিকা। তবে সম্প্রতি শোনা গিয়েছিল, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় প্রেমিকা হবেন সাই পল্লবী।

এদিকে পরিচালক সুকুমার নাকি সাইকে ‘পুষ্পা ২’ এর গল্পও বলেছিলেন। তবে শোনা যাচ্ছে, সাই সেই গল্প নাকোচ করেছেন। সাইকে মনে রেখেই না কি একজন আদিবাসী শক্তিশালী মেয়ের চরিত্র তৈরি করেছিলেন তিনি। সাইয়ের পরে ঐশ্বর্য রাজেশকেও ভেবেছিলেন সুকুমার। তবে শেষ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে শোনা গিয়েছে রাশমিকাই থাকছেন পুষ্পার শ্রীভাল্লি।

করোনাকালের পরে ‘পুষ্পা’র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।

প্রথম ছবিতেই যে ‘পুষ্পা’র কাহিনি শেষ হচ্ছে না তা ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমার শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Tags: আল্লু অর্জুনতামিলতেলুগুপুষ্পা টুরাশমিকা মান্দানাসাই পল্লবীসিনেমা
Previous Post

বিএনপি ১২ দলীয় জোট করেও এগোতে পারবে না: তথ্যমন্ত্রী

Next Post

আমীর হোসেন রঙ্গনের তৈরি পাটের পোশাক নিয়ে বিশেষ প্রদর্শনী

Next Post
প্রদর্শনীতে আমীর হোসেন রঙ্গনের পাটের পোশাক প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

আমীর হোসেন রঙ্গনের তৈরি পাটের পোশাক নিয়ে বিশেষ প্রদর্শনী

চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ লড়াই জরুরি বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ লড়াই জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT