চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ লড়াই জরুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 22, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ লড়াই জরুরি বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাধীন চলচ্চিত্র নির্মাণে সেন্সর বোর্ডসহ যাবতীয় বিপত্তির মুখে আমাদের আইন অমান্য করা ছাড়া আর উপায় নেই। চলচ্চিত্র বানাতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমিতির সদস্য হতে হয়, ছবি বানাতে তাদের বিপুল চাঁদা দিতে হয়। এসব তো এভাবে আর চলতে পারে না।’

‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’ আয়োজিত বাংলাদেশের বিজয়ের ৫১তম বছর উদযাপনের ক্ষণে মুক্ত সংস্কৃতি, মুক্ত চলচ্চিত্রের দাবিতে জাতীয় সভায় এসব কথা বলেন নির্মাতা মোরশেদুল ইসলাম।

বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের মধ্য দিয়ে ব্যক্তিগত পরিসরে এবং ওটিটিসহ নানা মাধ্যমের মধ্য দিয়ে বিকাশমান। বিগত ৫১ বছর ধরে দেশে চলমান নানা ঔপনিবেশিক আইনের নিয়ন্ত্রণ ও শাসন-এর পরেও এই বিকাশ থেমে থাকেনি। বিকাশমান এই সব নতুন সম্ভাবনার কণ্ঠরোধে তৈরি হচ্ছে আইন, নীতিমালা এবং সম্ভাব্য নিয়ন্ত্রণ সংস্থা।

বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব মন্তব্য করেন।

আলোচনাসভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান বয়স প্রায় ৬০ বছর। অথচ এই আন্দোলন বাংলাদেশে কখনোই উৎসাহপূর্ণ পৃষ্ঠপোষকতা পায়নি।

তিনি আরো বলেন, প্রচলিত ঔপনিবেশিক চলচ্চিত্র সেন্সর আইনসমূহের স্থলে আমাদের যে একটি আধুনিক, উদার ও অগ্রগামী চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের দাবি তা আদতে খুব কঠিন চাওয়া। কেননা, স্বাধীনতার ৫১ বছরেও দেশে চলচ্চিত্রের স্বাধীনতা সুরক্ষায় কোনো আইন প্রণীত হয়নি এবং বিলুপ্ত করা হয়নি চলচ্চিত্র বিষয়ক কোনো কালাকানুন।

দেশের বয়স ৫১ এবং এদেশেই চলচ্চিত্র সংসদবিরোধী কালাকানুনের বয়স ৪২ বছর জানিয়ে বেলায়াত হোসেন মামুন বলেন, এই ৪২ বছরে কত সরকার এসেছে এবং বিদায় নিয়েছে কিন্তু কোনো সরকারই মনে করেনি যে চলচ্চিত্র চর্চাবিরোধী এই আইনটি একটি সভ্য দেশে থাকা উচিত নয়।

মুক্ত সংস্কৃতি, মুক্ত চলচ্চিত্রের দাবিতে আলোচনা সভায় নির্মাতা মোরশেদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনে আমাদের ছবি শাহবাগ, টিএসসিসহ উন্মুক্ত স্থানে দেখানো হবে। আশির দশকে বিকল্প চলচ্চিত্রের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তেমনি এখন চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করতে হবে।

চলচ্চিত্র পরিচালক মহিউদ্দিন শাকের বলেন, সরকারের মন্ত্রী-আমলারা কে কী করবে সে আশায় না থেকে আমাদের নিজেদের উদ্যোগী হতে হবে। চলচ্চিত্র কেন্দ্র গঠনে আমাদের যে দাবিটি তা আরো জোরালো করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারি; কিন্তু আমাদের সকলের দাবির ঐক্যবদ্ধ প্রতিফলন থাকতে হবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন চলচ্চিত্র সংসদ সংগঠক মুনিরা মোরশেদ মুন্নী, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা পিপলু আর খানসহ বিভিন্ন চলচ্চিত্র সংসদের নেতাকর্মীরা।

Tags: জাকির হোসেন রাজুনির্মাতাপিপলু আর খানপ্রসূন রহমানলিড বিনোদনশিল্পকলা একাডেমিসিনেমাস্বাধীন চলচ্চিত্র
Previous Post

আমীর হোসেন রঙ্গনের তৈরি পাটের পোশাক নিয়ে বিশেষ প্রদর্শনী

Next Post

কলকাতায় সেরা ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় সেরা ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

প্রধানমন্ত্রী ভাষণে বসে, পাণ্ডুলিপি ও নথিপত্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

’৯১ সালে রাষ্ট্রপতির প্রস্তাব পেয়েও জামায়াতের সাথে সরকার গঠন করিনি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT