চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমায় সাহস আছে, অন্যায়ের প্রতিবাদ আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 14, জুন 2022
in বিনোদন
A A
সিনেমা পোস্টার যেখানে সাহসী চরিত্ররা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে শুটিং সম্পন্ন হয় মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সাহস’ এর। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে জমা দেয়া হয়েছিলো সেন্সর বোর্ডে। কিন্তু সেখান থেকেই প্রথমে আসে আপত্তি। জানানো হয়, অশ্লীলতা ও অত্যাধিক সহিংসতা থাকায় প্রদর্শনের অযোগ্য ‘সাহস’।

‘সাহস’ নিয়ে এমন আপত্তি উঠায় কিছুটা ভড়কে গিয়েছিলেন সংশ্লিষ্টরা। বিশেষত এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখা তরুণ পরিচালক সাজ্জাদ খান নিজের হতাশার কথা জানিয়েছিলেন গণমাধ্যমে। যদিও পরবর্তীতে সিনেমাটির কিছু দৃশ্য ও সংলাপ সংশোধন করে পুনরায় জমা দেয়া হয়েছিলো সেন্সর বোর্ডে। গেল বছরেই পেয়েছিলো ছাড়পত্র।

এবার সিনেমাটি মুক্তির পালা। শুরুতে বড় পর্দায় মুক্তি টার্গেট থাকলেও ‘সাহস’ মুক্তি পাচ্ছে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে। আসছে বৃহস্পতিবার (১৬ জুন) চরকিতে স্ট্রিমিং হবে এটি। চলছে প্রচার প্রচারণা। চরকি সিনেমাটিকে বলছে ‘শতভাগ লোকাল মুভি’!

এ বিষয়ে ‘সাহস’ এর অন্যতম অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান চ্যানেল আই অনলাইনকে বলেন, সাহসের গল্পটা বাগেরহাটের। শুধু গল্প না, এই সিনেমার ভাষা, শুটিং, লোকেশন এমনকি বেশির ভাগ অভিনয় শিল্পীও বাগেরহাটের। এ কারণেই এটাকে আমরা বলছি ‘শতভাগ লোকাল মুভি’।

‘কম্প্রোমাইজ’ করে সেন্সর ছাড়পত্র নেয়ার পরও কেন সিনেমা হলে না দিয়ে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সাহস’? এমন প্রশ্নে মোস্তাফিজুর বলেন, যে কোনো আর্ট ফর্মেরই একটা স্বকীয়তা থাকে। আমরা অনেক কষ্ট করে ‘সাহস’ সিনেমাটা করেছি দর্শককে দেখাতে। কাটছাঁট করে দেখাতে চাইনি, তাই সেন্সর পাওয়ার পর ফাইনালি এসে আমাদের মনে হয়েছে- আমরা ওটিটিতে দেখাতে পারলে দর্শক মূল জিনিসটাই দেখতে পারবে! এ পর্যায়ে চরকিকে সিনেমাটি দেখালে তারা পছন্দ করে।

কম্প্রোমাইজ করে সেন্সর নিয়েও সিনেমা হলে মুক্তি না দিয়ে ওটিটিতে মুক্তি দেয়ার বিষয়টি মোস্তাফিজুর নিজের জায়গা থেকে প্রতিবাদ হিসেবে দেখছেন।

এরআগে ‘সাহস’ নিয়ে তিনি জানিয়েছিলেন,‘দেশে এমন জনরার ছবি এরআগে হয়নি। শেষ পর্যন্ত একটা যুদ্ধের গল্পই বলা হয়েছে ‘সাহস’-এ, এবং সেটা এই সময়ের পারস্পেকটিভে। যে সিনেমায় সাহস আছে, অন্যায়ের প্রতিবাদ আছে। নেটফ্লিক্সের কোয়ালিটি মাথায় রেখে আমরা ‘সাহস’ সিনেমাটি নির্মাণ করেছি।

সিনেমায় মোস্তাফিজুরের বিপরীতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। তাকে নিয়ে নূর বলেন, এই সিনেমার গল্পে অর্ষা সেন্ট্রাল লিড। আমার কাছে ইন্টারনেশনাল লেভেলের পারফর্মার সে। এতো দুর্দান্ত লেভেলের এক্টিং, দর্শক দেখলে বুঝতে পারবেন। আরেকজন আছেন আমাদের বাগেরহাটের কুন্তল বিশ্বাস, ও দারুণ অভিনয় করেছে এই সিনেমায়। ও আমার আবিস্কার। বলিউডের ‘মারদানি-২’ তে নতুন ছেলেটা যেরমক হাইপ তুলছিলো, এই ছবি রিলিজ হলে ও এরকম হাইপ তুলতে পারে। ছবিতে খায়রুল বাসার, মাহবুব তূর্যসহ বাকিরাও খুব দারুণ অভিনয় করেছেন।

একই সঙ্গে মোস্তাফিজুর নূর বাগেরহাটের টিম আর ঢাকার টিমের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সাহস’ এর গল্পকার অনুপম দাস ও চিত্রনাট্যকার হাসানাত বিন মাতিন সহ এই সিনেমার চিত্রগ্রাহক নাজেরী সাগরের প্রতি কৃতজ্ঞতা। একইভাবে ‘সাহস’ এর এডিট আর কালার করেছেন মুস্তাফা প্রকাশ, তার প্রতিও আমরা কৃতজ্ঞ। সবার আন্তরিকতা না থাকলে এমন দারুণ একটি কাজ সম্ভব হতো না।

Tags: ওটিটিখায়রুল বাসারচরকিতূর্যনাজিয়া হক অর্ষানেটফ্লিক্সমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনসাহসসিনেমাসিনেমা হলহাসানাত বিন মাতিন
Previous Post

ফুটবলে ‘থ্রো ইন’র বদলে আসছে ‘কিক ইন’!

Next Post

রুপালি পর্দায় চে’র জীবন

Next Post
চে'র জীবন নিয়ে সিনেমার পোস্টার, বিভিন্ন ছবি ও শিরোনামসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপালি পর্দায় চে’র জীবন

দুর্ঘটনাস্থলে যুবলীগ নেতার ছবি, দিনাজপুরে হত্যাকাণ্ডের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT