চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:39 অপরাহ্ন 14, জুন 2022
in অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনাস্থলে যুবলীগ নেতার ছবি, দিনাজপুরে হত্যাকাণ্ডের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগের এক নেতা’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতার নাম মাজেদুর রহমান (৩০)।

সোমবার দিনগত রাত দেড়টায় চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুণ্টি এলাকার আজিমুল রহমানের ছেলে।

মাজেদুর শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রাইসুল ইসলাম নামে এক ঠিকাদারির সহযোগী হিসেবে কাজ করছিলেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে আমতলী বাজারে ৭/৮জন দুর্বৃত্ত মাজেদুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করে।

এর মধ্যে ১টি মোটরসাইকেল নিহতের ও বাকি ৪টি হামলাকারীদের বলে প্রাথমিকভাবে জানতে পারি। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের এখনো আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তবে, আসামি ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Tags: কুপিয়ে হত্যাযুবলীগ নেতা
Previous Post

রুপালি পর্দায় চে’র জীবন

Next Post

অসতর্কভাবে চলাচল করছি, করোনা রোগী বাড়তে সময় লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসতর্কভাবে চলাচল করছি, করোনা রোগী বাড়তে সময় লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

দুই ব্যক্তি, একজন সানগ্লাস পরা, অন্যজন হাস্যোজ্জ্বল, ছবি তোলা অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মীরের ‘ভীমরতি’, নেটিজেনদের কটাক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT