চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি এশিয়ান অভিযানে ঢাকা ছেড়েছেন আফঈদা-সাগরিকারা

এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 02, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়ান সফরে রওনা দিল. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের সামনে আরেকটি পরীক্ষা। এবার বয়স ভিত্তিক এশিয়ান কাপ বাছাই খেলতে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। 

শনিবার দুপুর ২টায় ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন আফঈদা-সাগরিকারা। সেখানে ঘণ্টা দেড়েক বিরতির পর লাওসের বিমান ধরবে লাল-সবুজ দল।

আগামী ৬-১০ আগস্ট লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাউথ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজদের যাত্রা। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। যদিও সাউথ কোরিয়ার ম্যাচটি সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।

বাংলাদেশের গ্রুপে সাউথ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাস্তবিক অর্থে নেই। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

মোট ৩৩ দলের অংশগ্রহণে বাছাইপর্ব হচ্ছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেরা তিন দল পাবে থাইল্যান্ডে হতে চলা মূল পর্বে খেলার সুযোগ।

বাংলাদেশ দল
গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।
ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার ও রুমা আক্তার।
মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুন্কি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, মোসাম্মৎ সাগরিকা, উমেরা মারমা ও পূজা দাস।

Tags: অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাইআফঈদালাওসলিড স্পোর্টসসাগরিকা
Previous Post

স্বাধীন চৌধুরী মাত্র দেড় লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন কোয়েল খামার

Next Post

৫০ বছরের কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে

Next Post
বাংলাদেশি যুবক, স্বাস্থ্য সচেতন ও ফিটনেসে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরের কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে

জামায়াত নেতা ড. মাসুদ আহতদের চিকিৎসা করতে পারিনি, ধিক্কার জানাই. Channel i News - চ্যানেল আই নিউজ

আহতদের চিকিৎসা করতে পারিনি, ধিক্কার জানাই: জামায়াত নেতা ড. মাসুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT