চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহতদের চিকিৎসা করতে পারিনি, ধিক্কার জানাই: জামায়াত নেতা ড. মাসুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াত নেতা ড. মাসুদ আহতদের চিকিৎসা করতে পারিনি, ধিক্কার জানাই. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা জুলাই আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারিনি—এই ব্যর্থতায় নিজের প্রতি ধিক্কার জানাই।

আজ (২ আগস্ট) শনিবার রাজধানীর একটি আলোচনা সভায় জুলাই শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন, তাদের পরিবারকে শুধু একটি খাম ধরিয়ে দেওয়া হয়। এই খামের জন্য তারা জীবন বাজি রাখেনি।

তিনি প্রশ্ন তোলেন, দেশটাকে এখনো দোসরমুক্ত করতে পারিনি কেন? কেন অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দুটি ট্রাইব্যুনাল গঠন করেছে? এটা কি শহীদদের আত্মত্যাগের প্রতি অবজ্ঞা নয়? যারা শুধু নির্বাচন নিয়ে বৈঠক করে। কিন্তু যারা শহীদ হলেন, আহত হলেন, তাদের জন্য কিংবা বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য কোনো আলোচনা নেই। এটা লজ্জাজনক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না। আমরা কি শুধুমাত্র ভোটের জন্য জুলাইয়ে আন্দোলন করেছিলাম? প্রসিকিউটরের সংখ্যা বাড়াতে হবে, বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না।

Tags: ড. শফিকুল ইসলাম মাসুদবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

৫০ বছরের কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে

Next Post

কক্সবাজারে চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

Next Post
নির্বাচনী প্রার্থী যুবকের ছবি, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

লিভারপুল ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT