চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:08 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নির্বাচনী প্রার্থী যুবকের ছবি, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়াতে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। নিহতের বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) মধ্যরাত ১২ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।

নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।

ওসি জানান, সুহায়েতের বিরুদ্ধে চকরিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তবে কারা, কি কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাতে বদরখালী বাজার থেকে সুহায়েত কয়েকজনের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে আজমনগর সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে ইজিবাইক আরোহী ৪-৫ জন মুখোশধারী লোক সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে সুহায়েত মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় তার সঙ্গে থাকা লোকজন ধাওয়া দিলে দূর্বৃত্তরা গুলি ছুড়ে ইজিবাইকটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সুহায়েত মারা যায়।

ওসি বলেন, পরে স্থানীয়রা ঘটনার ব্যাপারে অবহিত করলে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ সুহায়েতের মরদেহটি উদ্ধার করে।

শফিকুল ইসলাম জানান, খুনের ঘটনাটি পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tags: কক্সবাজারগুলি করে হত্যাযুবক
Previous Post

আহতদের চিকিৎসা করতে পারিনি, ধিক্কার জানাই: জামায়াত নেতা ড. মাসুদ

Next Post

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে লিভারপুল

Next Post
লিভারপুল ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে লিভারপুল

দুই বন্ধু প্রকৃতি উপভোগ করছে, একজনের হাতে ক্যামেরা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধু দিবসে চ্যানেল আইয়ে ‘দীপু নাম্বার টু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT