চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 19, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা চ্যানেল আই অনলাইনের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল সবশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ভেতরে আরও সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। আবারও ঘরের মাঠে বসতে যাচ্ছে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। এ আসরের জন্য খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। 

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সাথে ডুলি বলেন, ‘সাফ টুর্নামেন্ট, এটা তো সবারই স্বপ্ন থাকে! প্রতিটি খেলোয়াড়, কোচ এবং ভক্তদের জন্য। ২৩ বছর পর আপনি নিজের মাঠে এমন একটা টুর্নামেন্ট পাচ্ছেন, কে সেই ম্যাচ খেলতে চাইবে না বা এর সাথে যুক্ত থাকতে চাইবে না? আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং এই টুর্নামেন্টের জন্য সাধ্যমতো সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। আমি খেলোয়াড়দের সাথে কথা বলেছি, সবাই এটা নিয়ে রোমাঞ্চিত।’

সাফ এবং অন্যান্য আসরের জন্য দলের প্রস্তুতি নিয়ে কোচ আরও বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন, লিগের কারণে এটি এখনও ঝুলে আছে। লিগ শুরু হলে আমরা খেলোয়াড়দের পাবো না, লিগ শুরু না হলে পাবো। আমার ব্যক্তিগত চাওয়া হলো যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়দের পাওয়া।’

‘সাধারণত জাতীয় দলের ফিফা ডে’র আগে আপনি খেলোয়াড়দের পাবেন না। ভাগ্য ভালো যে বাংলাদেশ ফেডারেশন এবং লিগ কর্তৃপক্ষ স্থানীয় খেলোয়াড়দের একটু বেশি প্রস্তুতি নেয়ার সুযোগ দিচ্ছে। আমি এটাই করার চেষ্টা করছি। যখনই তারা বলবে, ঠিক আছে, এখন আপনারা শুরু করতে পারেন, আমরা সব খেলোয়াড়দের ডেকে পাঠাব এবং টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করব।’

আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়ামে বসতে যাচ্ছে সাফ ফুটলব চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অন্যান্য প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও এ গ্রুপে যোগ দেবে।

Tags: ডুলিঢাকানেপালবাংলাদেশভুটানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ চ্যাম্পিয়নশিপ
Previous Post

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

Next Post

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

Next Post
ইউটিউব লোগো বোতাম, ভিডিও প্লেয়ার আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

স্পেলিং স্টার রিয়েলিটি শো এর লোগো ও প্রচারমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেলিং স্টার রিয়েলিটি শো'তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT