চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 19, আগস্ট 2026
in শিক্ষা
A A
স্পেলিং স্টার রিয়েলিটি শো এর লোগো ও প্রচারমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’ প্রতিযোগিতার পরীক্ষা আগামী ২১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

আয়োজকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত।

টাঙ্গাইল সদরে বালক প্রতিযোগীদের পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় এবং বালিকা প্রতিযোগীদের কেন্দ্র শিবনাথ হাই স্কুল।

পরীক্ষার্থীদের ডাউনলোড করা প্রবেশপত্রের স্পষ্ট প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি অন্তত দুটি কালো কালির বলপয়েন্ট কলম আনতে বলা হয়েছে। পরীক্ষার আগে কলম দিয়ে অন্তত এক পৃষ্ঠা লিখে তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাচ্ছন্দ্যে লেখার জন্য পরিষ্কার ক্লিপবোর্ড বা পরীক্ষার বোর্ড সঙ্গে আনা যেতে পারে। প্রয়োজনে ৩০০ থেকে ৫০০ মিলিলিটারের ব্যক্তিগত পানির বোতলও সঙ্গে রাখা যাবে।

উত্তরপত্র পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তরপত্রে ঘষামাজা, কাটাকাটি, ওপর দিয়ে লেখা বা একই উত্তর দ্বিতীয়বার লেখা গ্রহণযোগ্য হবে না। কোনো উত্তরে এ ধরনের সংশোধন পাওয়া গেলে উত্তরটি সঠিক হলেও নম্বর দেওয়া হবে না। তাই প্রতিটি উত্তর নিশ্চিত হয়ে একবার স্পষ্টভাবে লেখার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সকাল ৯টা ৩৫ মিনিটের মধ্যে একজন অভিভাবকসহ নির্ধারিত পতাকা স্ট্যান্ডের কাছে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে।সকাল ৯টা ৪৫ মিনিটের পর উপযুক্ত কারণ ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষার্থীরা কোন কক্ষে পরীক্ষা দেবে, সারিবদ্ধ হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা তা জানিয়ে দেবেন।

এ ছাড়া মাইক বা ঘোষণা মঞ্চ থেকে দেওয়া সব নির্দেশনা মনোযোগ দিয়ে শোনার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা গত ১৫ আগস্ট শাহীন শিক্ষা পরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Tags: জরুরি নির্দেশনাশাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই
Previous Post

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

Next Post

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

Next Post
প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ, পুরনো স্থাপনা ও গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

Bangladeshi officials hold a press conference on primary education monitoring. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT