চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’৯৭-এর স্মৃতি ফিরল মেয়েদের সাফল্যে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন ট্রফি উদযাপন, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

খানিক পরপর রাস্তার পাশে দাঁড়ানো জনতার গর্জন। ছাদখোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিনন্দন বার্তা পেয়ে সানজিদা-সাবিনাদের হাসি আরও চওড়া হয়েছে। হাত নেড়ে জবাব দিয়েছেন তারা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ১৫ কিলোমিটার পথ এভাবেই পাড়ি দিয়েছে সাফজয়ী ফুটবল দল।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর আকরাম-বুলবুলরা যেভাবে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, সে দিনটির সঙ্গে আজকের ‍তুলনা তাই চলেই আসছে।

নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৭২ নম্বর ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুঁতেই ভিআইপি লাউঞ্জে বেজে ওঠে অভিনন্দন বার্তা।

ফাইনালের আগে সানজিদা ফেসবুক পোস্টের মাধ্যমে যে ছবিটা মানুষের ভাবনার রাজ্যে গেঁথে দিয়েছিলেন, সেটিই দেখা গেল পুরো জার্নিতে। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ, আর ভক্তদের ভালোবাসার রাজ্যে হারিয়ে যাওয়া।

বিমানবন্দরের কাছে উড়াল সড়ক নির্মাণকাজের শ্রমিকরাও নারী তারকাদের কৃতজ্ঞতা জানাতে সামিল হলেন। শোভাযাত্রার মধ্য নিয়ে নিজেদের চেনা চত্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছেন সাবিনা-কৃষ্ণারা।

Tags: চ্যাম্পিয়নছাদখোলা বাসবাফুফেলিড স্পোর্টসসানজিদাসাফ ফুটবলসাবিনা
Previous Post

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুরে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত

Next Post

বাংলাদেশের তানভীর এখন ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেটের সেরা কোচ

Next Post
ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেট দলের কোচ তানভীরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তানভীর এখন ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেটের সেরা কোচ

জাবি উপাচার্যকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অসৎ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়: জাবি উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT