চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসৎ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়: জাবি উপাচার্য

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:00 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি উপাচার্যকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি অসৎ হয়ে মরতে চাই না। আমি অসৎ হওয়ার আগে আল্লাহ যেন আমার মূত্যু দেয়- বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

বুধবার ২১ সেপ্টেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উপদেষ্টা’র দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমাকে বিশ্ববিদ্যালয় থেকে যে বেতন দেয়া হয় তা দিয়ে ভালোভাবে আমার পরিবার চলে। তাই আমার কখনও অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের কোন আকাঙ্খা ছিল না, নেই। আমি ৪৭ বছর ধরে সর্বোচ্চ চেষ্টা করেছি কর্মজীবনে সৎ থাকার। বাকি জীবনটুকুও সৎ ভাবে কাটাতে চাই। অসৎ হওয়ার আগে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন।

এসময় উপাচার্য ‘গণরুম’ সংস্কৃতি দূর করার লক্ষ্যে আগামী নভেম্বর মাসে নতুন দুটি হলের উদ্বোধন ও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেন। তিনি আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেশন জট দূর করার প্রয়াসে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে বলে আশ্বস্ত করেন।

জাবিসাসের সাধারণ সম্পাদক আলকামা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জাবিসাসের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক শেখ মো. তৌহিদুল ইসলাম, জাবিসাসের বর্তমান উপদেষ্টা অধ্যাপক ড. ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবিসাসের সভাপতি বেলাল হোসেন।

Tags: জাবি
Previous Post

বাংলাদেশের তানভীর এখন ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেটের সেরা কোচ

Next Post

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ পরশের

Next Post
শেখ পরশ বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ পরশের

ঋতুপর্ণা মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT